প্রকাশের সময়: Wednesday, ২২ জুলাই, ২০২৬ । ১২:২৭ pm প্রিন্ট এর তারিখঃ ,

চুয়াডাঙ্গার আলুকদিয়ায় মোটরসাইকেল দূর্ঘটনায় এক কিশোর নিহত

প্রকাশের সময়: Wednesday, ২২ জুলাই, ২০২৬ । ১২:২৭ pm

হাসানুজ্জামান, জেলা প্রতিনিধি চুয়াডাঙ্গায়
চুয়াডাঙ্গার আলুকদিয়ায় মেরামত করা মোটরসাইকেল ট্রায়াল দিতে গিয়ে ট্রাকের সঙ্গে সংঘর্ষে আব্দুল্লাহ (১৪) নামে এক কিশোর মোটরসাইকেল মিস্ত্রির মৃত্যু হয়েছে। আজ বুধবার দুপুর ১টার দিকে আলুকদিয়া বাজারসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল্লাহ চুয়াডাঙ্গা পৌর এলাকার তালতলা গ্রামের সাহাবুদ্দিনের ছেলে। সে আলুকদিয়া বাজারে একটি মোটরসাইকেল সার্ভিসিং এর দোকানে কাজ করত।

স্থানীয়রা জানায়, প্রতিদিনের মতো আজ বুধবার সকাল থেকে আব্দুল্লাহ মোটরসাইকেল মেরামতের কাজ করছিলেন। একটি মোটরসাইকেলের মেরামত শেষে সেটি ঠিকভাবে চলছে কি না তা পরীক্ষা করতে সড়কে ট্রায়াল দিতে বের হন। এ সময় চুয়াডাঙ্গা – মেহেরপুর সড়কের আলুকদিয়া বাজারের নিকট একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হলে আবদুল্লাহ গুরুতর আহত হন। দুর্ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান বলেন, কোন অভিযোগ না থাকায় ময়না তদন্ত ছাড়াই লাশ দাফনের অনুমতি দেওয়া হয়। পরবর্তীতে কোন অভিযোগ দিলে সেটাও আইনগতভাবে ব্যবস্থা নেওয়া হবে।

প্রিন্ট করুন