প্রকাশের সময়: Saturday, ২৫ জুলাই, ২০২৬ । ২:৩০ pm প্রিন্ট এর তারিখঃ ,

বগুড়ায় শহীদ জিয়া ফুটবল টুর্নামেন্ট এর উদ্বোধন

প্রকাশের সময়: Saturday, ২৫ জুলাই, ২০২৬ । ২:৩০ pm

মোঃ মোসাদ্দেক হোসেন জিহাদ,নন্দীগ্রাম বগুড়া প্রতিনিধিঃ তারুণ্যকে মাদক, সন্ত্রাস ও অপরাধ থেকে দূরে রেখে খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে বগুড়ায় শুরু হচ্ছে ‘শহীদ জিয়া ফুটবল টুর্নামেন্ট-২০২৬’।
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, বগুড়া শহর শাখার উদ্যোগে ২৪ জুলাই (শুক্রবার) বিকেল সাড়ে ৩টায় আলতাফুন্নেছা খেলার মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করেন বগুড়া-৬ আসনের সংসদ সদস্য ও বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট হামিদুল হক হিরু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন, জেলা পরিষদের প্রশাসক আহসানুল তৈয়ব জাকির, বগুড়া জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শহিদ উন-নবী সালাম, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সরকার মুকুল। এছাড়াও অনুষ্ঠানে প্রশাসনিক কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিত্ব, ক্রীড়া সংগঠক এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শহর স্বেচ্ছাসেবক দলের সভাপতি জামিনুর হাসান শাওন। সঞ্চালনায় ছিলেন শহর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক হোসেন আলী। সার্বিক আয়োজনে দায়িত্ব পালন করছেন ফুটবল পরিচালনা কমিটির আহ্বায়ক রুহুল আমিন রুবেল এবং সদস্য সচিব সম্রাট হোসেন।
আয়োজকরা জানান, টুর্নামেন্টের মূল উদ্দেশ্য হলো যুবসমাজকে খেলাধুলার মাধ্যমে সুস্থ ও শৃঙ্খল জীবনধারায় উদ্বুদ্ধ করা এবং সামাজিক সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ জোরদার করা। তারা আশা প্রকাশ করেন, এই আয়োজন বগুড়ার ক্রীড়াঙ্গনে নতুন প্রাণচাঞ্চল্য সৃষ্টি করবে এবং তরুণদের মাঝে ইতিবাচক চেতনা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ব্যানারে টুর্নামেন্টের প্রতিপাদ্য হিসেবে উল্লেখ করা হয়েছে— “ক্রীড়া হবে নেশা, পরিবর্তন হবে দৃশ্যমান।”

প্রিন্ট করুন