প্রকাশের সময়: Wednesday, ২৯ জুলাই, ২০২৬ । ১১:৪৩ am প্রিন্ট এর তারিখঃ ,

মিঠাপুকুরকে বাল্যবিবাহ, শিশুশ্রম ও বিদ্যালয় থেকে ঝরে পড়া শিশু মুক্ত উপজেলা ঘোষণায় সচেতনতামূলক অনুষ্ঠান

প্রকাশের সময়: Wednesday, ২৯ জুলাই, ২০২৬ । ১১:৪৩ am

মোঃ সুলতান মারজান (হৃদয়)মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি:
রংপুরের মিঠাপুকুর উপজেলাকে বাল্যবিবাহ, শিশুশ্রম ও বিদ্যালয় থেকে ঝরে পড়া শিশু মুক্ত উপজেলা ঘোষণা উপলক্ষে মঙ্গলবার (২৯ জুলাই) এক সচেতনতামূলক ও বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, মিঠাপুকুর এরিয়া প্রোগ্রাম, উপজেলা প্রশাসন এবং সংশ্লিষ্ট সরকারি বিভাগের সহযোগিতায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিঠাপুকুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিঠাপুকুর থানার অফিসার ইনচার্জ (ওসি), উপজেলা সমাজসেবা কর্মকর্তা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এবং উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা।এছাড়াও অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন কাজী, ইমাম, শিক্ষক, সাংবাদিক, বিভিন্ন এনজিওর প্রতিনিধি, ধর্মীয় নেতৃবৃন্দ, ইউনিয়ন পরিষদের প্রতিনিধিগণ, চাইল্ড ফোরাম, ইয়ুথ ফোরামের সদস্য, শিশুশ্রম থেকে শিক্ষা জীবনে ফিরে আসা শিশু এবং বাল্যবিবাহ প্রতিরোধে ভূমিকা রাখা কিশোর-কিশোরীরা অংশগ্রহণ করেন।অনুষ্ঠানে বক্তারা বলেন, একটি শিশুর প্রকৃত স্থান কর্মক্ষেত্রে নয়, বিদ্যালয়ে। বাল্যবিবাহ, শিশুশ্রম এবং বিদ্যালয় থেকে ঝরে পড়া শিশু শুধু একটি পরিবারের সমস্যা নয়, বরং দেশের সামগ্রিক উন্নয়নের অন্তরায়। এসব সামাজিক সমস্যা প্রতিরোধে সরকারি প্রতিষ্ঠান, স্থানীয় সরকার, আইনশৃঙ্খলা বাহিনী, ধর্মীয় নেতা, শিক্ষক, অভিভাবক, যুবসমাজ ও শিশুদের সম্মিলিত উদ্যোগের কোনো বিকল্প নেই।অনুষ্ঠানে শিশুশ্রম থেকে শিক্ষা জীবনে ফিরে আসা কয়েকজন শিশু এবং নিজেদের বাল্যবিবাহ প্রতিরোধে সফল কিশোর-কিশোরীরা তাদের বাস্তব অভিজ্ঞতা তুলে ধরেন। তাদের অনুপ্রেরণামূলক বক্তব্য উপস্থিতদের আবেগাপ্লুত করে এবং শিশু অধিকার প্রতিষ্ঠায় আরও কার্যকর ভূমিকা রাখার প্রত্যয় জাগিয়ে তোলে।বক্তারা আরও বলেন, শুধু আইন প্রয়োগ করলেই হবে না; সচেতনতা বৃদ্ধি, সামাজিক জবাবদিহিতা নিশ্চিত করা, পরিবারে ইতিবাচক মানসিকতা গড়ে তোলা এবং শিশুদের মতামত ও অংশগ্রহণ নিশ্চিত করাও সমান গুরুত্বপূর্ণ।অনুষ্ঠানের শেষে উপস্থিত সকল অংশীজন শিশুদের সর্বোত্তম স্বার্থকে অগ্রাধিকার দিয়ে বাল্যবিবাহ, শিশুশ্রম ও বিদ্যালয় থেকে ঝরে পড়া প্রতিরোধে নিজ নিজ অবস্থান থেকে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ জানায়, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, স্থানীয় নেতৃত্ব, ধর্মীয় নেতৃবৃন্দ, শিশু ও যুবদের সক্রিয় অংশগ্রহণ এবং জনগণের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে শিশুদের জন্য একটি নিরাপদ, সুরক্ষিত ও সম্ভাবনাময় ভবিষ্যৎ নিশ্চিত করা সম্ভব।

প্রিন্ট করুন