প্রকাশের সময়: Thursday, ৩০ জুলাই, ২০২৬ । ৫:২১ pm প্রিন্ট এর তারিখঃ ,

পঞ্চগড়ে ৬ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগ, অভিযুক্ত পলাতক

প্রকাশের সময়: Thursday, ৩০ জুলাই, ২০২৬ । ৫:২১ pm

স্নিগ্ধা খন্দকার,স্টাফ রিপোর্টার:
পঞ্চগড় পৌরসভার তুলারডাঙ্গা এলাকায় ছয় বছরের এক শিশুকন্যাকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে শহিদুল (৪৫) নামে এক ব্যক্তির বিরুদ্ধে। অভিযুক্ত শহিদুল তুলারডাঙ্গা গ্রামের মৃত ভোদার ছেলে।স্থানীয় সূত্র ও শিশুটির পরিবারের অভিযোগ, বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকেলে কবুতরের বাচ্চা দেওয়ার প্রলোভন দেখিয়ে অভিযুক্ত শিশুটিকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। পরে তাকে ধর্ষণের চেষ্টা করা হয় বলে অভিযোগ করা হয়। এ সময় শিশুটির চিৎকার ও কান্না শুনে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে এসে তাকে উদ্ধার করেন।উদ্ধারের পর শিশুটিকে চিকিৎসার জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে সে সেখানে চিকিৎসাধীন রয়েছে। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. রেজোয়ানা রিয়াজ জানান, শিশুটি শারীরিক ব্যথার কারণে কান্নাকাটি করছিল। তাকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে এবং বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে.পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে। অভিযোগের সত্যতা যাচাই করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম চলমান রয়েছে এবং অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে।

প্রিন্ট করুন