প্রকাশের সময়: Saturday, ১ অগাস্ট, ২০২৬ । ৯:২৬ am প্রিন্ট এর তারিখঃ ,

নন্দীগ্রামে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ-২০২৬ উপলক্ষে র‍্যালি অনুষ্ঠিত

প্রকাশের সময়: Saturday, ১ অগাস্ট, ২০২৬ । ৯:২৬ am

মোঃ মোসাদ্দেক হোসেন জিহাদ,নন্দীগ্রাম বগুড়া প্রতিনিধিঃ নন্দীগ্রামে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। “জীবনের সূচনায় মাতৃদুগ্ধ পান, টেকসই উন্নয়ন করি ঘোষণা” প্রতিপাদ্যকে সামনে রেখে শনিবার (১ আগস্ট) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নন্দীগ্রামের উদ্যোগে এ র‍্যালির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের জাতীয় সংসদ সদস্য মোঃ মোশারফ হোসেন। তবে পূর্বনির্ধারিত গুরুত্বপূর্ণ কর্মসূচিতে ব্যস্ত থাকায় তিনি অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি।
র‍্যালিতে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তা-কর্মচারী, চিকিৎসক, নার্স, বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধিসহ স্বাস্থ্যসেবার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশগ্রহণ করেন।

প্রিন্ট করুন