প্রকাশের সময়: Tuesday, ৪ অগাস্ট, ২০২৬ । ৫:০০ pm প্রিন্ট এর তারিখঃ ,

রংপুর রক্তদান যুব ও সামাজিক সংগঠনের উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কার্যক্রম সম্পন্ন

প্রকাশের সময়: Tuesday, ৪ অগাস্ট, ২০২৬ । ৫:০০ pm

তারুণ্যের আলো সংগঠনের আমন্ত্রণে,রংপুর রক্তদান যুব ও সামাজিক সংগঠন (RBDYSO)-এর উদ্যোগে পীরগাছা উপজেলার পারুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।সকাল ১০টা থেকে শুরু হওয়া এ কর্মসূচিতে বিদ্যালয়ের শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। কর্মসূচিতে অংশগ্রহণকারীদের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয় এবং নিরাপদ রক্তদান, স্বেচ্ছায় রক্তদানের গুরুত্ব ও মানবসেবায় এগিয়ে আসার বিষয়ে সচেতনতামূলক পরামর্শ প্রদান করা হয়।নির্বাহী পরিচালক, আশরাফুজ্জামান বুলেট বলেন,জরুরি প্রয়োজনে দ্রুত রক্তদাতা খুঁজে পেতে নিজের রক্তের গ্রুপ জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই লক্ষ্যেই সাধারণ মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধি এবং মানবিক মূল্যবোধ জাগ্রত করতে এ ধরনের কার্যক্রম নিয়মিত পরিচালনা করছে রংপুর রক্তদান যুব ও সামাজিক সংগঠন (RBDYSO)।আসাদুজ্জামান রংপুরী বলেন,মানবসেবার পথে এটি ছিল আমাদের আরেকটি ছোট কিন্তু গুরুত্বপূর্ণ পদক্ষেপ।এই আয়োজন সফল করতে যারা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সহযোগিতা করেছেন, বিদ্যালয় কর্তৃপক্ষ, অংশগ্রহণকারী শিক্ষার্থী ও অভিভাবকসহ সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।পাশাপাশি ভবিষ্যতেও মানবসেবামূলক এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।অনুষ্ঠান শেষে আয়োজক, তারুণ্যের আলো সংগঠন,সফল ভাবে কর্মসূচি সম্পন্ন হওয়ায় সহযোগিতাকারী সংগঠন ,স্বেচ্ছাসেবক,বিদ্যালয় কর্তৃপক্ষ, অংশগ্রহণকারী এবং শুভাকাঙ্ক্ষীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।আরো উপস্থিত ছিলেন,সাধারণ সম্পাদক মোঃ ফারহান আজীম, সাংগঠনিক সম্পাদক মোছাঃ ফারজানা হক, ব্লাড ক্যাম্পেইন সম্পাদক মোছাঃ তাসলিমা ইসলাম, নাহিদ হাসান, আরমান হোসেন,সাথী আক্তার,আকাশ ইসলাম,কারিমা আক্তার সহ অনেকেই।

প্রিন্ট করুন