প্রকাশের সময়: Thursday, ৬ অগাস্ট, ২০২৬ । ৪:৪৯ pm প্রিন্ট এর তারিখঃ ,

কাউনিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে ইসলামি আন্দোলনের গণমিছিল ও সমাবেশ

প্রকাশের সময়: Thursday, ৬ অগাস্ট, ২০২৬ । ৪:৪৯ pm

জহির রায়হান কাউনিয়া (রংপুর) প্রতিনিধিঃ
৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ইসলামী আন্দোলন বাংলাদেশ কাউনিয়া উপজেলা শাখার আয়োজনে গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। র‍্যালি শেষে বাসস্টান্ড গালর্স স্কুল মোড়ে সমাবেশ প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামি আন্দোলন বাংলাদেশ রংপুর জেলা শাখার সাংগঠনিক সম্পাদক জননেতা মাওলানা জাহিদ হোসেন, বিশেষ অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ রংপুর জেলা শাখার প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আতাউর রহমান হামিদী। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ইসলামী যুব আন্দোলন কাউনিয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ শামীম রেজা। সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কাউনিয়া উপজেলা শাখার সভাপতি জননেতা আলহাজ্ব ইদ্রিস আলী। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কাউনিয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা হজরত আলী প্রমুখ।

প্রিন্ট করুন