খোরশেদ আলম সাগর, রংপুর প্রতিনিধি:
রংপুরের গঙ্গাচড়ায় ডিবি’র অভিযানে ৫৪ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি আটক হয়েছে।
আটককৃতরা হলেন, গঙ্গাচড়া ইউনিয়নের মনাকষা গ্রামের জোনাব আলীর ছেলে স্বপন আলী (৩৮) ও বুড়ির হাট গোয়ালু এলাকার জোনাব আলীর ছেলে সাঈদ (২৮)।
রংপুর জেলা ডিবি পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (১৯ নভেম্বর) রাতে আটক স্বপন ও সাঈদ গঙ্গাচড়া সদরের মনাকষা গ্রামের একটি সড়কে ইয়াবা ট্যাবলেট বিক্রয় করছিল। গোপন সংবাদে রংপুর জেলা ডিবি পুলিশের একটি টিম অভিযান চালিয়ে মাদক কারবারিদের আটক করে।
এ সময় ২জনের নিকট থেকে ৫৪ পিস নেশা জাতীয় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট উদ্ধারপূর্বক জব্দ করা হয়।
গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল এমরান বলেন, গ্রেফতারকৃতদের মাদক আইনের মামলায় আদালতে সোপর্দ করা হয়েছে।
