প্রকাশের সময়: Monday, ১০ অগাস্ট, ২০২৬ । ২:২৬ pm প্রিন্ট এর তারিখঃ ,

আল্লাহভীতি, আমানতদারিতা ও ন্যায়পরায়ণতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে- আমীরে জামায়াত

প্রকাশের সময়: Monday, ১০ অগাস্ট, ২০২৬ । ২:২৬ pm

মোঃ মোসাদ্দেক হোসেন জিহাদ,নন্দীগ্রাম বগুড়া প্রতিনিধিঃ সোমবার বিকেলে বগুড়া পর্যটন মোটেলে বগুড়া জেলা ও মহানগর জামায়াতের কর্ম পরিষদ সদস্যদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও বগুড়া মহানগর জামায়াতের আমির অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেলের সভাপতিত্বে ও কেন্দ্রীয় মজলিসে সুরার সদস্য ও মহানগর জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আ স ম আব্দুল মালেকের পরিচালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি। বিশেষ অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ শাহাবুদ্দিন, কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম। আরো বক্তব্য রাখেন বগুড়া জেলা জামায়াতে ইসলামের আমির অধ্যক্ষ মাওলানা আব্দুল হক সরকার, সেক্রেটারি মাওলানা মানসুরুর রহমান প্রমুখ। মতবিনিময় সভায় প্রধান অতিথি বলেন, দায়িত্বশীলদের আল্লাহভীতি, আমানতদারিতা ও ন্যায়পরায়ণতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। কুরআন-সুন্নাহর আদর্শ অনুসরণ করে জনগণের কল্যাণে কাজ করতে হবে। তৃণমূল পর্যায়ে দাওয়াতি কার্যক্রম ও গণসংযোগ আরও জোরদার করতে হবে এবং জনগণের আস্থা অর্জনের মাধ্যমে সংগঠনকে আরও শক্তিশালী করতে হবে। সভায় শহর ছাত্রশিবিরের সভাপতি শফিকুল ইসলাম, সাধারন সম্পাদক সজিবুল ইসলাম, জেলা পূর্ব সভাপতি শাহরিয়ার হাসান বিপ্লব, সেক্রেটারী তৌফিকুল ইসলাম তাকি, পশ্চিম জেলা সভাপতি সাদ্দাম হোসেন সাব্বির, সেক্রেটারী আবু হোজাইফা উপস্থিত ছিলেন।

প্রিন্ট করুন