প্রকাশের সময়: Saturday, ১৫ অগাস্ট, ২০২৬ । ১:১৫ pm প্রিন্ট এর তারিখঃ ,

আগামী বছরই তিস্তা মহাপরিকল্পনার মূল কাজ শুরু হবে: ত্রাণমন্ত্রী

প্রকাশের সময়: Saturday, ১৫ অগাস্ট, ২০২৬ । ১:১৫ pm

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, আগামী বছরই বহুল কাঙ্ক্ষিত তিস্তা মহাপরিকল্পনার মূল কাজ শুরু হতে পারে। তিস্তা প্রজেক্টে স্থায়ী ও টেকসই সুফল পেতে পূর্ণাঙ্গ পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন করেই সরকার এ কাজে হাত দিতে চায়।

শনিবার (১৪ আগস্ট) দুপুরে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার সানিয়াজান নদীতে সেতু নির্মাণকাজ উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

ত্রাণ মন্ত্রী বলেন, শুষ্ক মৌসুমে তিস্তার পানি সংকট দূর ও পানি ধরে রাখতে বর্তমান ব্যারাজের ভাটিতে (ডাউনে) নতুন আরেকটি ব্যারাজ নির্মাণের পরামর্শ দিয়েছে টেকনিক্যাল কমিটি। তিস্তা নদী ব্যবস্থাপনা ও কারিগরি দিকগুলোর পর্যালোচনায় আগামী ১৮ তারিখ বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) সেমিনার অনুষ্ঠিত হবে।

প্রিন্ট করুন