প্রকাশের সময়: Sunday, ১৬ অগাস্ট, ২০২৬ । ১১:০১ am প্রিন্ট এর তারিখঃ ,

ব্রাহ্মণবাড়িয়ায়,ডাকাতি প্রস্তুতি মামলায় ২ বছরের সাজাপ্রাপ্ত, গ্রেফতার করেন পুলিশ

প্রকাশের সময়: Sunday, ১৬ অগাস্ট, ২০২৬ । ১১:০১ am

ব্রাহ্মণবাড়িয়ায় ডাকাতির প্রস্তুতি ও সমাবেত সংক্রান্ত মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত শাকিব (২৫) নামে এক আসামিকে গ্রেফতার করেছে সদর মডেল থানা পুলিশ।
গ্রেফতার শাকিব আখাউড়া উপজেলার বরিশল গ্রামের পশ্চিমপাড়ার কালন মিয়ার ছেলে। তার মায়ের নাম হেলেনা বেগম। তিনি বর্তমানে ব্রাহ্মণবাড়িয়া শহরের শিমরাইলকান্দি এলাকায় সিরিনা বেগমের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।

পুলিশ জানায়, ডাকাতির প্রস্তুতি ও সমাবেত সংক্রান্ত একটি মামলায় আদালত শাকিবকে দুই বছরের কারাদণ্ড দেন। সাজা হওয়ার পর তিনি পলাতক ছিলেন।

বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ২ নম্বর শহর পুলিশ ফাঁড়ির একটি দল অভিযান চালিয়ে শাকিবকে গ্রেফতার করে।পরে গ্রেফতারকৃত আসামিকে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

প্রিন্ট করুন