মোঃ মোসাদ্দেক হোসেন জিহাদ,নন্দীগ্রাম বগুড়া প্রতিনিধিঃ ১৯শে আগষ্ট-২৬ বুধবার বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বগুড়া শহরের প্রধান প্রধান সড়কে গাবতলী উপজেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে একটি বর্ণাঢ্য র্যালী বের করা হয়।
এরপর গাবতলী উপজেলা স্বেচ্ছাসেবক দলের বর্ণাঢ্য র্যালী টি বগুড়া জেলা স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী নানা কর্মসূচীতে অংশ নেন।বর্ণাঢ্য র্যালী’তে উপস্থিত ছিলেন গাবতলী উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রাকিবুল হাসান হিরু, সদস্য সচিব সুজা উদ্দিন সুজা, যুগ্ম আহবায়ক মামুনুর রশিদ ঠান্ডু, পারভেজ পশারী নাইস, আরাফাত রহমান, সোহেল মন্ডল, ইলিয়াস মাহমুদ উজ্জল, শহিদুল ইসলাম উজ্জ্বল, দপ্তর সম্পাদক একেএম রুহুল আমিনসহ গাবতলী উপজেলাধীন ১২টি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক, সদস্য সচিব, যুগ্ম আহ্বায়ক সহ স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ প্রমূখ।
