প্রকাশের সময়: Saturday, ২২ অগাস্ট, ২০২৬ । ৯:১৫ am প্রিন্ট এর তারিখঃ ,

বিজয়নগর ২১৪ বোতল স্কাফ সিরাপসহ ১ মাদক চোরাকারবারী গ্রেফতার!

প্রকাশের সময়: Saturday, ২২ অগাস্ট, ২০২৬ । ৯:১৫ am

লায়ন রাকেশ কুমার ঘোষ, স্টাফ রিপোর্টার
ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর ২১/০৮/২০২৬ ইং রাত ০৪:১৫ ঘটিকার সময় বিজয়নগর থানা পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অত্র থানাধীন ০২নং চান্দুরা ইউনিয়নের জালালপুর এলাকায় মৃত বাচ্চু মিয়ার বাড়িতে (আসামির শ্বশুরবাড়ি) অভিযান পরিচালনা করে, বাড়ির উত্তর পাশের কক্ষ হতে, আসামি মোঃ ফজলুর রহমান (ফজু) ১। পিতা- মৃত আবুল মাহজন, সাং- হোসেনপুর, থানা- বিজয়নগর, জেলা- ব্রাহ্মণবাড়িয়া। থাকে, গ্রেফতার করা হয়। তার দেওয়া তথ্য মতে তার শয়ন কক্ষের ভেতর হতে ২১৪ (দুইশত চৌদ্দ) বোতল স্কাফ সিরাপ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্য উপস্থিত সাক্ষীদের সম্মুখে বিধি মোতাবেক জব্দ তালিকা মূলে জব্দ করা হয়।

আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত ফজলুর রহমান ফজুর বিরুদ্ধে ইতিপূর্বে ০৪ টি মাদক মামলাসহ মোট ০৫টি মামলা রয়েছে। আসামির বিরুদ্ধে বিজয়নগর থানায় মাদক মামলা রুজু করে আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে।

প্রিন্ট করুন