প্রকাশের সময়: Wednesday, ২৬ অগাস্ট, ২০২৬ । ১:২৪ pm প্রিন্ট এর তারিখঃ ,

গংগাচড়ায় ‘মানবসেবা সহায়ক সংগঠনে’র শুভ উদ্বোধন

প্রকাশের সময়: Wednesday, ২৬ অগাস্ট, ২০২৬ । ১:২৪ pm

মানবতার সেবায় ‘মানুষের পাশে’ এই স্লোগানকে ধারণ করে রংপুর জেলার গংগাচড়া উপজেলার বড়বিল ইউনিয়নের মিয়াপাড়ায় সামাজিক ও অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন “মানবসেবা সহায়ক সংগঠন” এর আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন হয়েছে।বুধবার (২৬ আগস্ট) বিকালে সংগঠনটির অস্থায়ী কার্যালয়ে অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক জনাব মোহাম্মদ আবু বক্কর সিদ্দিক এর সভাপতিত্বে শুভ উদ্বোধন করা হয়।এসময়ে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি জনাব মোঃ তাজিমুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ মোফাখ্খারুল ইসলাম সজীব, পরিচালক (অনলাইন কনফারেন্স) মোঃ আব্দুর রউফ রাসেল, ভারপ্রাপ্ত উপদেষ্টা মোঃ রুবেল মিয়া, উপদেষ্টা মোঃ জাহানুর রহমান, উপদেষ্টা মোঃ মোয়াজ্জেম হোসেন, উপদেষ্টা মোঃ আবদুল মালেক, অর্থ সম্পাদক মনিরুজ্জামান মনির, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মোক্তারুল ইসলাম বাবু এবং ত্রাণ সম্পাদক মোঃ জুয়েল রানাসহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।সংগঠনটির সভাপতি জনাব মোঃ তাজিমুল ইসলাম বলেন, “মানবসেবা সহায়ক সংগঠন কোনো রাজনৈতিক সংগঠন নয়। অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই আমাদের মূল লক্ষ্য। রক্তদান, চিকিৎসা সহায়তা, খাদ্য ও বস্ত্র বিতরণ, শিক্ষাসহায়তা, দুর্যোগে ত্রাণ বিতরণসহ বিভিন্ন মানবিক কার্যক্রমের মাধ্যমে আমরা মানুষের পাশে থাকতে চাই, “সকলের সহযোগিতা ও ভালোবাসা নিয়ে সংগঠনটি এগিয়ে যাবে এবং মানবতার কল্যাণে নিরলসভাবে কাজ করে যাবে—এটাই আমাদের প্রত্যাশা।উদ্বোধনী অনুষ্ঠানে সংগঠনের নেতৃবৃন্দ ও সদস্যরা মানবসেবামূলক বিভিন্ন কার্যক্রম নিয়মিতভাবে পরিচালনা এবং সমাজের অসহায় মানুষের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

প্রিন্ট করুন