প্রকাশের সময়: Monday, ২৪ নভেম্বর, ২০২৫ । ১২:৩১ pm প্রিন্ট এর তারিখঃ ,

আশুগঞ্জ ৮ কেজি গাঁজা ও মোটরসাইকেল সহ ২ মাদক কারবারী গ্রেফতার

প্রকাশের সময়: Monday, ২৪ নভেম্বর, ২০২৫ । ১২:৩১ pm

লায়ন রাকেশ কুমার ঘোষ (স্টাফ রিপোর্টার)
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে ২৪/১১/২০২৫ ইং. দুপুর ১২:০৫ ঘটিকার সময় আশুগঞ্জ থানা পুলিশের একটি টিম থানা এলাকায় অভিযান পরিচালনা করাকালীন আশুগঞ্জ থানাধীন চরচারতলা এলাকা হতে ২ জন মাদক কারবারীকে গ্রেফতার করে পুলিশ । এ সময় তাদের হেফাজত হতে ৮ কেজি গাঁজা ও মাদক বহনের কাজে ব্যবহৃত ১টি লাল রংয়ের Yamaha মোটরসাইকেল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মালামাল উপস্থিত সাক্ষীদের সম্মুখে বিধি মোতাবেক জব্দ তালিকা মূলে জব্দ করা হয়। আসামি ১। মোঃ আজমল (২৯)
পিতা- মোঃ আনোয়ার হোসেন, মাতা- আকলিমা বেগম
সাং-খোলামোড়া মডেল (টাইলস মসজিদ) থানা- কেরাণীগঞ্জ জেলা-ঢাকা। ২। আবিদ কামরান (২৯)
পিতা- মৃত আলী হোসেন আনসারী মাতা- আকলিমা আনসারী সাং- বাসা নং-২৩, রোড নং-০৬, সেকশন-১২, ব্লক-ই, থানা- পল্লবী জেলা- ঢাকা, ডিএমপি। এদেরকে মাদক নামক গাজা সহ হাতে নাতে গ্রেফতার করা হয়।

এ সংক্রান্তে আশুগঞ্জ থানায় একটি মাদক মামলা রুজু হয়েছে।

প্রিন্ট করুন