প্রকাশের সময়: Thursday, ২৭ অগাস্ট, ২০২৬ । ২:৫৫ pm প্রিন্ট এর তারিখঃ ,

গংগাচড়ায় এসএসসি জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

প্রকাশের সময়: Thursday, ২৭ অগাস্ট, ২০২৬ । ২:৫৫ pm

খোরশেদ আলম সাগর,গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি:
রংপুরের গংগাচড়ায় এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।প্রগতি ব্যায়ামাগারের উদ্যোগে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী কৃতি শিক্ষার্থীদের সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে শিক্ষার্থীদের সাফল্যের জন্য অভিনন্দন জানানো হয় এবং ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনের জন্য উৎসাহিত করা হয়।এসময় উপস্থিত ছিলেন মোঃমাহমুদুর রহমান যুব উন্নয়ন কর্মকর্তা,‎এনামুল হক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গঙ্গাচড়া আদর্শ উচ্চ বিদ্যালয়,চাঁদ মিয়া নির্বাহী পরিচালক দুঃস্থ উন্নয়ন সংস্থা,সভাপতিত্ব করেন সিফাত জাহান নির্বাহী পরিচালক প্রগতি ব্যায়ামাগার।সভাপতিত্বে সিফাত জাহান বলেন, শিক্ষার্থীদের মেধা ও সাফল্যকে উৎসাহিত করার পাশাপাশি তাদের পড়াশোনায় আরও মনোযোগী করে তুলতেই এ ধরনের আয়োজন করা হয়েছে।অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

প্রিন্ট করুন