মোঃ মোসাদ্দেক হোসেন জিহাদ,নন্দীগ্রাম বগুড়া প্রতিনিধি: মাদকমুক্ত সমাজ গঠন এবং যুবসমাজকে খেলাধুলার প্রতি আরও বেশি আগ্রহী করে তোলার লক্ষ্যে বগুড়ায় অনুষ্ঠিত হয়েছে ‘মাদক মুক্ত টুর্নামেন্ট-২০২৬ ফুটবল প্রতিযোগিতার ১ম রাউন্ডের ৪র্থ ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৯ আগস্ট) বিকেলে বগুড়া সদর উপজেলার নিশিন্দারা ইউনিয়নের নুনগোলা স্কুল মাঠে আয়োজিত এ টুর্নামেন্টের প্রথম রাউন্ডের ৪র্থ ম্যাচ উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, ক্রীড়ামোদী ব্যক্তিবর্গ এবং বিপুলসংখ্যক দর্শক উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আবু সালেহ নয়ন। টুর্নামেন্টের উদ্বোধন করেন জনাব শাহ আলম জনি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নিশিন্দারা ইউনিয়ন বিএনপির সভাপতি ও বগুড়া সদর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জনাব রাজিবুল করিম রাফি।
অনুষ্ঠান পরিচালনা করেন নিশিন্দারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জনাব মোফাজ্জল হোসেন মানিক। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন জনাব আল আমিন পেস্তা।
এ সময় বিশেষ অতিথি ছিলেন
খেলার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন বগুড়া সদর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও নুনগোলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শাহ আলম জনি।
বরেণ্য অতিথি সদর উপজেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ইমদাদুল হোক রাব্বি।
বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি আব্দুর রহমান সজল, সহ-সাধারণ সম্পাদক একরাম হোসেন, নিশিন্দারা ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আতাউর রহমান টুকু, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজার রহমান হ্যাপি, সদর উপজেলা বিএনপির সহ-প্রচার সম্পাদক আতাউর রহমান মিঠু।
শুভেচ্ছান্তে টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্য সচিব ফিরোজ আল-মামুন স্বপন, সদস্য মোহাম্মদ জামিল হোসেন মিস্টার, মামুনুর রশীদ রানা।
খেলায় অংশ গ্রহন করেন নিশিন্দারা ইউনিয়নের ঠেঙ্গামারা ৮নং ওয়ার্ড বনাম দশটিকা ২ নং ওয়ার্ড।
এ সময় উপস্থিত ছিলেন নিশিন্দারা নুনগোলা উচ্চ বিদ্যালয়ের নব নির্বাচিত কমিটির আহবায়ক রওশন আলী আলো, বিএনপি নেতা আব্দুর রাজ্জাক, এবিএম সিদ্দিক, ইউপি সদস্য আরিফুল ইসলাম আরিফ, রাসেল মিয়া, ইউনিয়ন মহিলা দল নেত্রী নাসিমা বেগম, ইউনিয়ন বিএনপি সহ সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী ও ফুটবলপ্রেমি দর্শকবৃন্দ।
ম্যাচ রেফারি স্বপন তাকে সহযোগিতা করেন হাসান মাহমুদ ও শাহীন আলম ।
ধারা বর্ণনা করেন ধারাভাষ্যকার মাসুদ রানা।
আমন্ত্রিত অতিথি হিসেবে বিএনপি, যুবদল ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা বলেন, বর্তমান প্রজন্মকে মাদক ও বিভিন্ন সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। নিয়মিত ক্রীড়া আয়োজনের মাধ্যমে তরুণদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি সামাজিক বন্ধন আরও সুদৃঢ় হবে।
বক্তারা আরও বলেন, ফুটবল বাংলাদেশের অন্যতম জনপ্রিয় খেলা। স্থানীয় পর্যায়ে এ ধরনের টুর্নামেন্ট আয়োজনের মাধ্যমে নতুন প্রতিভাবান খেলোয়াড় তৈরি হওয়ার সুযোগ সৃষ্টি হবে। একই সঙ্গে তরুণ সমাজের মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ বৃদ্ধি পাবে।
উল্লেখ্য, মাদকমুক্ত সমাজ গঠন ও যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে বগুড়া সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নে ফুটবল টুর্নামেন্ট আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে।
বগুড়া সদর উপজেলা বিএনপির উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর আয়োজন করেছে নিশিন্দারা ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠন। আয়োজকরা আশা প্রকাশ করেন, টুর্নামেন্টটি স্থানীয় ক্রীড়াঙ্গনে নতুন প্রাণের সঞ্চার করবে এবং যুবসমাজকে খেলাধুলার প্রতি আরও উৎসাহিত করবে। ২নং ওয়ার্ডকে পরাজিত করে ৮নং ওয়ার্ড -০১ গোলে বিজয় অর্জন করে।
