প্রকাশের সময়: Thursday, ৩০ অক্টোবর, ২০২৫ । ৯:৪৮ am প্রিন্ট এর তারিখঃ ,

গাজায় ‘শক্তিশালী’ হামলার নির্দেশ নেতানিয়াহুর

প্রকাশের সময়: Thursday, ৩০ অক্টোবর, ২০২৫ । ৯:৪৮ am

ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগে গাজা উপত্যকায় আবারও ‘শক্তিশালী’ হামলা চালাতে সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। এতে গাজায় চলমান যুদ্ধবিরতি ভেস্তে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

মঙ্গলবার (২৮ অক্টোবর) নেতানিয়াহুর কার্যালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। খবর রয়টার্সের

এতে বলা হয়েছে, ‘নিরাপত্তাবিষয়ক পরামর্শের পর প্রধানমন্ত্রী নেতানিয়াহু সেনাবাহিনীকে গাজায় অবিলম্বে ‘শক্তিশালী’ হামলা চালানোর নির্দেশ দিয়েছেন।’ তবে কখন ও কোথায় হামলা চালানো হবে, সে বিষয়ে স্পষ্ট করে বিবৃতিতে কিছু বলেনি।

প্রিন্ট করুন