প্রকাশের সময়: Wednesday, ২ সেপ্টেম্বর, ২০২৬ । ১২:৫৩ pm প্রিন্ট এর তারিখঃ ,

আত্রাইয়ে সাঁতার প্রতিযোগিতায় আহত ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী হাসপাতালে

প্রকাশের সময়: Wednesday, ২ সেপ্টেম্বর, ২০২৬ । ১২:৫৩ pm

মোঃ ফিরোজ আহমেদ,নওগাঁ জেলা প্রতিনিধিঃ
নওগাঁর আত্রাইয়ে উপজেলা পর্যায়ে সাঁতার প্রতিযোগিতায় অংশ নিয়ে পানির মধ্যে সিঁড়ির রেলিংয়ের আঘাতে আহত হয়েছে লেমন নামে এক ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী।

আত্রাই উপজেলা পরিষদ পুকুরে এ ঘটনা ঘটে। আহত লেমন বান্দাইখাড়া উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। প্রতিযোগিতায় সাঁতার কাটার সময় পানির মধ্যে সিঁড়ির রেলিংয়ের সঙ্গে আঘাত লেগে তার পেটে গুরুতর জখম হয়।
পরে তাকে উদ্ধার করে আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসকরা তার পেটে তিনটি সেলাই দিয়েছেন। বর্তমানে সে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

প্রিন্ট করুন