প্রকাশের সময়: Thursday, ৩ সেপ্টেম্বর, ২০২৬ । ৬:৪১ am প্রিন্ট এর তারিখঃ ,

গাইবান্ধায় বাসের সঙ্গে সংঘর্ষে মাইক্রোবাস চালক নিহত

প্রকাশের সময়: Thursday, ৩ সেপ্টেম্বর, ২০২৬ । ৬:৪১ am

গাইবান্ধায় যাত্রীবাহী বাসের সঙ্গে সংঘর্ষে ওষুধবাহী একটি মাইক্রোবাসের চালক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে গাইবান্ধা-পলাশবাড়ী সড়কের মাঝিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মাইক্রোবাস চালকের নাম মাসুদ রানা (৪০), তিনি ঠাকুরগাঁও সদরের বাঁশগাড়া এলাকার ফয়জার রহমানের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে আলহামরা পরিবহনের যাত্রীবাহী একটি বাস ঢাকার দিকে যাচ্ছিল। অপরদিকে ওষুধবাহী একটি মাইক্রোবাস গাইবান্ধা যাচ্ছিল। পথে মাঝিপাড়া এলাকায় যানবাহন দুটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে যাত্রীবাহী বাসটি সড়কের পাশে খাদে পড়ে যায়। অপরদিকে মাইক্রোবাসটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে গিয়ে চালক ভেতরে আটকা পড়েন।

খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে এসে মাইক্রোবাসের ভেতর থেকে চালকের মরদেহ উদ্ধার করেন।

নিহতের পরিচয় নিশ্চিত করে পলাশবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) হারুন বাংলানিউজকে জানান, এ ঘটনায় মাইক্রোবাসে থাকা মো. সানি নামে একজন গুরুতর আহত হয়েছেন। তাকে গাইবান্ধা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার পূর্ণাঙ্গ পরিচয় জানা যায়নি।

প্রিন্ট করুন