প্রকাশের সময়: Sunday, ৬ সেপ্টেম্বর, ২০২৬ । ৪:২২ am প্রিন্ট এর তারিখঃ ,

ফরিদপুরে তিন নবজাতকের জন্ম

প্রকাশের সময়: Sunday, ৬ সেপ্টেম্বর, ২০২৬ । ৪:২২ am

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে একসঙ্গে তিন নবজাতকের জন্ম দিয়েছেন ভাঙ্গা উপজেলার এক নারী।

শনিবার (০৫ সেপ্টেম্বর) বিকেলে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো. হুমায়ুন কবীর এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে শুক্রবার (০৪ সেপ্টেম্বর) ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই নারী তিন শিশুর জন্ম দেন।

হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভাঙ্গা উপজেলার রায়পাড়া ইউনিয়নের সদরদী গ্রামের সোহাগ মাতুব্বরের স্ত্রী সম্প্রতি প্রসববেদনা নিয়ে হাসপাতালে ভর্তি হন। শুক্রবার তিনি সফলভাবে তিন নবজাতকের জন্ম দেন। বর্তমানে মা ও তিন নবজাতকই আশঙ্কামুক্ত ও সুস্থ রয়েছে।

একসঙ্গে তিন সন্তান প্রসবের খবর ছড়িয়ে পড়লে পরিবার ও স্বজনদের মধ্যে খুশির আমেজ ছড়িয়ে পড়ে। নবজাতক ও মায়ের দীর্ঘায়ু ও সুস্থতার জন্য পরিবারের পক্ষ থেকে সবার কাছে দোয়া চাওয়া হয়েছে।

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো. হুমায়ুন কবীর বলেন, একসঙ্গে তিনটি শিশু জন্ম নেওয়ার বিষয়টি বেশ সংবেদনশীল হলেও আমাদের চিকিৎসকদের সার্বিক প্রচেষ্টায় সফলভাবে প্রসব সম্পন্ন হয়েছে। বর্তমানে মা ও তিন নবজাতক আমাদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছে। তারা সবাই সম্পূর্ণ সুস্থ ও স্বাভাবিক আছে। আমরা হাসপাতালের পক্ষ থেকে তাদের প্রয়োজনীয় চিকিৎসা ও চিকিৎসাসেবা নিশ্চিত করতে প্রস্তুত রয়েছি।

প্রিন্ট করুন