প্রকাশের সময়: Sunday, ৬ সেপ্টেম্বর, ২০২৬ । ১২:০৬ pm প্রিন্ট এর তারিখঃ ,

উত্তর অঞ্চলের জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর সোহাগের মরদেহ উদ্ধার

প্রকাশের সময়: Sunday, ৬ সেপ্টেম্বর, ২০২৬ । ১২:০৬ pm

উত্তর অঞ্চলের জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর ‘তালেব ভাইজান’ খ্যাত তালেব আলীর ভাতিজা ও সহযোগী সোহাগের (২৫) ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। ঢাকার আশুলিয়ার একটি ভাড়া বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

রবিবার (৬ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে গলায় ফাঁস দিয়ে তিনি আত্মহত্যা করেন বলে গুঞ্জন ছড়িয়ে পড়ে এবং বিষয়টি নিশ্চিত করেন তার চাচা তালেব।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোহাগ বেশ কিছুদিন ধরে ঢাকার আশুলিয়ায় স্ত্রীসহ একটি ভাড়া বাসায় বসবাস করে আসছিলেন। রবিবার দুপুরে নিজ কক্ষে তাকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় পাওয়া যায়। ঘটনার পর মাইক্রোবাসযোগে তার মরদেহ নীলফামারীর জলঢাকা উপজেলায় তার নিজ গ্রাম বালাগ্রামের বাড়িতে নিয়ে আসা হচ্ছে।

এ বিষয়ে কন্টেন্ট ক্রিয়েটর তালেব ভাইজান বলেন, “আমি দিনাজপুরে একটি প্রোগ্রামে যাওয়ার পথে এক আত্মীয়ের মাধ্যমে সোহাগের মৃত্যুর খবর পাই। কী কারণে সে আত্মহত্যা করেছে, সে সম্পর্কে আমার বিস্তারিত কিছু জানা নেই।”

বিষয়টি নিশ্চিত করে জলঢাকা থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল আলম জানান, সোহাগের আত্মহত্যার বিষয়টি আমরা জানতে পেরেছি। যতদূর জেনেছি, এ ঘটনায় আশুলিয়া থানায় একটি অপমৃত্যু বা সংশ্লিষ্ট মামলা হয়েছে।

প্রিন্ট করুন