প্রকাশের সময়: Monday, ৭ সেপ্টেম্বর, ২০২৬ । ১:১০ pm প্রিন্ট এর তারিখঃ ,

হাতিয়ায় বিদ্যালয় শ্রেণী কক্ষে ১২ শিক্ষার্থী হঠাৎ অসুস্থ হাসপাতালে ভর্তি

প্রকাশের সময়: Monday, ৭ সেপ্টেম্বর, ২০২৬ । ১:১০ pm

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার তমরদ্দি ইউনিয়নের জোড়খালী উচ্চবিদ্যালয়ে হঠাৎ অসুস্থ হয়ে জ্ঞান হারিয়ে ফেলেছে কয়েকজন শিক্ষার্থী। পরে অসুস্থ ১২ জন ছাত্রছাত্রীকে দ্রুত হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

সোমবার দুপুরে বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। হঠাৎ একের পর এক শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়লে বিদ্যালয়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে শিক্ষক ও স্থানীয়দের সহযোগিতায় তাদের দ্রুত হাসপাতালে নেওয়া হয়।
ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে বিদ্যালয়ে ছুটে আসেন হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেল ইকবাল। তিনি ঘটনাস্থল পরিদর্শন করেন এবং অসুস্থ শিক্ষার্থীদের বিষয়ে খোঁজখবর নেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত ডাক্তার রবিউল হোসেন জানান তবে কী কারণে বিদ্যালয়ে শিক্ষার্থীরা হঠাৎ অসুস্থ হয়ে জ্ঞান হারিয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

প্রিন্ট করুন