প্রকাশের সময়: Tuesday, ৮ সেপ্টেম্বর, ২০২৬ । ১:১৩ pm প্রিন্ট এর তারিখঃ ,

গংগাচড়ায় মুরগির ঘরে তৈরি হচ্ছে দই, হুমকির মুখে জনস্বাস্থ্য

প্রকাশের সময়: Tuesday, ৮ সেপ্টেম্বর, ২০২৬ । ১:১৩ pm

রংপুরের গংগাচড়ায় অস্বাস্থ্যকর ও চরম নোংরা পরিবেশে তৈরি হচ্ছে নানা জাতের দই।

জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকি জেনেও প্রকাশ্যেই চালিয়ে যাওয়া হচ্ছে এসব ভেজাল ও নিম্নমানের কারখানা। স্থানীয়দের অভিযোগ, নিয়মিত তদারকি না থাকায় এসব কারখানা গড়ে উঠেছে অলিতে-গলিতে।

​সবচেয়ে আশঙ্কাজনক বিষয় হলো, ঘিঞ্জি ও মাছি ভোঁ-ভোঁ করা স্থানে কোনো ধরনের স্বাস্থ্যবিধি না মেনেই দুগ্ধজাত এসব খাদ্যপণ্য প্রস্তুত করা হচ্ছে। পচা ও ভেজাল দুধ, ক্ষতিকর কেমিক্যাল, কাপড়ের রঙ এবং নিম্নমানের উপকরণ ব্যবহার করে মিষ্টি ও দই বানিয়ে সরবরাহ করা হচ্ছে স্থানীয় বাজার, হোটেল এবং খুচরা দোকানে।

​কারখানাগুলোতে কর্মরত শ্রমিকদের পরনে নেই কোনো গ্লাভস, মাস্ক কিংবা পরিচ্ছন্ন পোশাক। খোলা স্থানে রাখা মিষ্টি ও দইয়ের ওপর অনবরত মাছি ও ধুলাবালি পড়তে দেখা যায়।

কারখানার ভেতরের পরিবেশ এতটাই দুর্গন্ধযুক্ত ও স্যাঁতসেঁতে যে, যা দেখে সাধারণ মানুষের পক্ষে সাধারণ খাবার হিসেবে খাওয়া তো দূরের কথা, সেখানে অবস্থান করাই কঠিন।

প্রিন্ট করুন