প্রকাশের সময়: Wednesday, ৯ সেপ্টেম্বর, ২০২৬ । ৭:৪৮ am প্রিন্ট এর তারিখঃ ,

বগুড়ায় মাদক মামলার সাজাপ্রাপ্ত দুই আসামি গ্রেফতার

প্রকাশের সময়: Wednesday, ৯ সেপ্টেম্বর, ২০২৬ । ৭:৪৮ am

মোঃ মোসাদ্দেক হোসেন জিহাদ,নন্দীগ্রাম বগুড়া প্রতিনিধিঃ বগুড়ায় মাদক মামলার সাজাপ্রাপ্ত দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে। র‌্যাব-বগুড়ার সদস্যরা পৃথক অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে। আসামিদের বিরুদ্ধে ওয়ারেন্ট ছিল। র‌্যাব সূত্র জানায়, গ্রেফতারকৃত আসামিরা হলো, বগুড়া মহানগরের মালগ্রাম চাপড়পাড়ার বাবলু প্রামাণিকের ছেলে পারভেজ (৩১) ও বাদুড়তলার মৃত ইয়াছিন ফকিরের স্ত্রী বেদেনা ওরফে এলিজা (৭০)।

গোপন সংবাদের ভিত্তিতে গত সোমবার গভীররাতে খান্দার পাসপোর্ট অফিস এলাকা থেকে পারভেজকে এবং বাদুড়তলা থেকে বেদেনাকে গ্রেফতার করা হয়। মাদক মামলার রায়ে এদের বিরুদ্ধে এক বছর করে কারাদন্ড ও অর্থদন্ড দেয়া হয়। সাজা দেয়ার পর তারা পলাতক ছিল। তাদের বিরুদ্ধে আদালত থেকে ওয়ারেন্ট জারি করা হয়েছিল।

প্রিন্ট করুন