জহির রায়হান,কাউনিয়া রংপুর প্রতিনিধিঃ
কাউনিয়ায় দুই পুত্রের মারামারির দৃশ্য দেখে তা সহ্য করতে না পারায় হার্ট অ্যাটাকে মহির উদ্দিন (৬০) নামের এক গালামাল ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। ঘটনা টি ঘটেছে বৃহস্পতিবার দুপুর দেড়টায় উপজেলার শহীদবাগ ইউনিয়নের বল্লভবিষু গুলশান মোড় এলাকায়। থানা ও পারিবারিক সূত্রে জানাগেছে উপজেলার শহীদবাগ ইউনিয়নের বল্লভবিষু গুলশান মোড় এলাকার বাসিন্দা ও গালামাল ব্যবসায়ী মহির উদ্দিন (৬০) মটরসাইকেল যোগে উপজেলা শহর থেকে গালামাল দোকানের মালামাল নিয়ে গুলশান মোড় বাজারে তার নিজ দোকানের সামনে পৌঁছা মাত্র নিজের চোখের সামনে তার দুই পুত্র মাইদুল ইসলাম (৩২) ও রশিদুল ইসলামের মধ্যে মারামারির দৃর্শ্য দেখে পিতা মহির উদ্দিন মটরসাইকেলের উপর থেকে মাটিতে পড়ে যায়। পরে তাকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা শেষে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন। হার্ড এ্যাটাকে মৃত্যু মহির উদ্দিন বল্লভবিষু গুলশান মোড় এলাকার মৃত্যু সফিউতউল্লাহের পুত্র।কাউনিয়া থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ ওসি শিয়াব উদ্দিন পরিবারের লোকজনের বরাত দিয়ে বলেন মহির উদ্দিন চোখের সামনে দুই ছেলের মারামারির দৃর্শ্য দেখে তা সয্য করতে না পেরে হার্ট এট্যাকে মারা গেছেন।
