এর আগে জালিয়াতির মাধ্যমে জাতীয় সঞ্চয় অধিদপ্তরের এনএসসি সিস্টেম থেকে অর্থ তুলে নিয়েছে একটি অপরাধী চক্র। সঞ্চয়পত্রের মেয়াদ শেষ হওয়ার আগেই ভাঙিয়ে অন্যের অর্থ নিজের একাউন্টে স্থানান্তর করে নিয়ে যায়। সব মিলিয়ে ২৫ লাখ টাকা স্থানান্তর করা হয়। এভাবে আরও প্রায় ৫০ লাখ টাকা তুলে নেওয়ার চেষ্টা করলে তা আটকে দেয় কেন্দ্রীয় ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের মতিঝিল কার্যালয় থেকে কেনা সঞ্চয়পত্রের ক্ষেত্রে এই জালিয়াতি ধরা পড়ে। এর থেকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
জালিয়াতির মাধ্যমে অন্যের সঞ্চয়পত্রের টাকা তুলে নেওয়ার ঘটনায় অপরাধী চক্রের বিরুদ্ধে মামলার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক।
বুধবার (২৯ অক্টোবর) এ তথ্য জানিয়েছে বাংলাদেশ ব্যাংকের পরিচালক ও মুখপাত্র সহকারী মুখপাত্র মোহাম্মদ শাহরিয়ার সিদ্দিকী।
