প্রকাশের সময়: Saturday, ১২ সেপ্টেম্বর, ২০২৬ । ৮:৩৪ am প্রিন্ট এর তারিখঃ ,

নন্দীগ্রামে ভিডিও কনফারেন্সে উদ্বোধনী প্রদর্শন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এমপি মোশারফ হোসেন

প্রকাশের সময়: Saturday, ১২ সেপ্টেম্বর, ২০২৬ । ৮:৩৪ am

মোঃ মোসাদ্দেক হোসেন জিহাদ,নন্দীগ্রাম বগুড়া প্রতিনিধিঃ
১২ সেপ্টেম্বর ২০২৬ শনিবার দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬-এর শুভ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান।
এরই ধারাবাহিকতায় নন্দীগ্রাম উপজেলা পরিষদে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কেন্দ্রীয় উদ্বোধনী অনুষ্ঠান সরাসরি প্রদর্শন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের জাতীয় সংসদ সদস্য মোঃ মোশারফ হোসেন, নন্দীগ্রাম উপজেলা নির্বাহী অফিসার,অফিসার ইনচার্জ(ওসি),উপজেলা ও পৌর বিএনপি, উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধানগণ,বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গণ, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ, স্কাউট ও গার্লস গাইডের সদস্যরা।

প্রিন্ট করুন