প্রকাশের সময়: Wednesday, ১৬ সেপ্টেম্বর, ২০২৬ । ১২:৪৩ pm প্রিন্ট এর তারিখঃ ,

বিজয়নগরে ২০ বোতল স্কফসহ গ্রেপ্তার ১

প্রকাশের সময়: Wednesday, ১৬ সেপ্টেম্বর, ২০২৬ । ১২:৪৩ pm

লায়ন রাকেশ কুমার ঘোষ স্টাফ রিপোর্টার
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ২০ বোতল স্কফসহ আবুল কালাম (৫৭) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১০টা ৫ মিনিটের দিকে উপজেলার পাহাড়পুর ইউনিয়নের সেজামুড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।পুলিশ জানায়, বিজয়নগর থানার এসআই নাজমুল হাসানের নেতৃত্বে পুলিশের একটি দল মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় সেজামুড়া গ্রামের রহিম মিয়ার বসতবাড়ির পশ্চিম পাশে ইটের সলিং রাস্তার ওপর থেকে ২০ বোতল স্কফসহ আবুল কালামকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার আবুল কালাম সরাইল উপজেলার শাহবাজপুর ইউনিয়নের মুড়াহাটির বাসিন্দা।এ ঘটনায় বিজয়নগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে।

প্রিন্ট করুন