প্রকাশের সময়: Thursday, ১৫ অক্টোবর, ২০২৬ । ১২:২০ pm প্রিন্ট এর তারিখঃ ,

বগুড়ায় জাতীয়তাবাদী সমবায় দলের ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

প্রকাশের সময়: Thursday, ১৫ অক্টোবর, ২০২৬ । ১২:২০ pm

মোঃ মোসাদ্দেক হোসেন জিহাদ,নন্দীগ্রাম বগুড়া প্রতিনিধিঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) অন্যতম সহযোগী সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী সমবায় দল, বগুড়া জেলা শাখার ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং বগুড়া জেলা বিএনপির সভাপতি মোঃ রেজাউল করিম বাদশা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয়তাবাদী সমবায় দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি, সাবেক সংসদ সদস্য ও বগুড়া জেলা বিএনপির উপদেষ্টা অধ্যক্ষ নূর আফরোজ বেগম জ্যোতি।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলাদেশ জাতীয়তাবাদী সমবায় দল, বগুড়া জেলা কমিটির আহ্বায়ক আব্দুল মান্নান।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিলে সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

প্রিন্ট করুন