প্রকাশের সময়: Tuesday, ২০ অক্টোবর, ২০২৬ । ১০:১৪ am প্রিন্ট এর তারিখঃ ,

বগুড়ায় ট্যাপেন্টাডল ও গাঁজাসহ ৩ জন গ্রেফতার : ভ্রাম্যমাণ আদালতে সাজা প্রদান

প্রকাশের সময়: Tuesday, ২০ অক্টোবর, ২০২৬ । ১০:১৪ am

মোঃ মোসাদ্দেক হোসেন জিহাদ,নন্দীগ্রাম বগুড়া প্রতিনিধিঃ বগুড়ার মহানগরের সেন্ট্রাল মসজিদ, সেউজগাড়ী, হাড্ডিপট্টি, চকসূত্রাপুর এলাকা
গ্রেফতারকৃত আসামীরা হলো, মোঃ আশরাফ আলী (৩৮), পিতা মৃত আকবর আলী সাং-নুনদহ থানা-নন্দীগ্রাম। মোঃ সবুজ (৪০), পিতা আবুল কালাম সাং রানীরপাড়া থানা-গাবতলী। মোঃ আমিনুল ইসলাম (২৬), পিতা মোঃ আনসার আলী সাং-সাজাপুর থানা-শাজাহানপুর-বগুড়া।
আজ মঙ্গলবার (২০ অক্টোবর) ডিএনসি, বগুড়ার ‘ক’ সার্কেলের একটি আভিযানিক টিম বগুড়া জেলা প্রসাশকের কার্যালয়ের সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফয়সাল আহমাদের নেতৃত্বে মোবাইল কোর্ট অভিযান পরিচালনাকালে বগুড়া মহানগরের সেন্ট্রাল মসজিদ, সেউজগাড়ী, হাড্ডিপট্টি, চকসূত্রাপুর এলাকা থেকে ৩ জন আসামীকে গাঁজা ১০ গ্রাম ও ট্যাপেন্টাডল ট্যাবলেট ২০ পিসসহ গ্রেফতার করে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১নং আসামীকে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ৫০ টাকা অর্থদন্ড প্রদান করেন। ২নং আসামীকে ১৫ দিনের বিনাশ্রম করাদন্ড ও ৫০ টাকা অর্থদন্ড প্রদান করেন। ৩নং আসামিকে ১০ দিনের বিনাশ্রম কারাদন্ড ও ৫০ টাকা অর্থদন্ড প্রদান করেন।

প্রিন্ট করুন