প্রকাশের সময়: Sunday, ১ নভেম্বর, ২০২৬ । ৩:৩৯ pm প্রিন্ট এর তারিখঃ ,

পঞ্চগড়ে চানপাড়া ফুটবল টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনাল শুরু

প্রকাশের সময়: Sunday, ১ নভেম্বর, ২০২৬ । ৩:৩৯ pm

স্নিগ্ধা খন্দকার, পঞ্চগড় প্রতিনিধি:
পঞ্চগড়ে শুরু হয়েছে চানপাড়া নক-আউট ফুটবল টুর্নামেন্টের সপ্তম আসরের কোয়ার্টার ফাইনাল পর্ব। ‘খেলাধুলা যার অন্তরে, মাদক থেকে সে থাকে দূরে’ স্লোগানে আয়োজিত এ টুর্নামেন্ট ঘিরে স্থানীয় খেলোয়াড় ও দর্শকদের মধ্যে উৎসাহ দেখা গেছে।রোববার (১ নভেম্বর) বিকেল চারটায় চানপাড়া শ্মশান মাঠে কোয়ার্টার ফাইনালের প্রথম ম্যাচে মুখোমুখি হয় জ্বালাসী রয়েল এফসি ও তালমা রাবার ড্রাম ক্লাব।খেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পঞ্চগড় প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ও দৈনিক বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি ইনসান সাগরেদ। উদ্বোধন করেন পঞ্চগড় প্রেসক্লাবের দপ্তর সম্পাদক ও দৈনিক লোকায়নের জেলা প্রতিনিধি বদরুদ্দোজা প্রধান বাঁধন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সোহেল রানা।প্রধান অতিথির বক্তব্যে ইনসান সাগরেদ বলেন, খেলাধুলা তরুণদের মাদক ও সামাজিক অপরাধ থেকে দূরে রাখতে সহায়তা করে। নিয়মিত খেলাধুলার চর্চা তরুণদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি শৃঙ্খলা ও ভ্রাতৃত্ববোধ গড়ে তোলে।উদ্বোধক বদরুদ্দোজা প্রধান বাঁধন বলেন, ফুটবল মানুষের মধ্যে সম্প্রীতি ও সৌহার্দ্য গড়ে তোলে। তরুণদের মাঠমুখী করা এবং স্থানীয় প্রতিভাবান খেলোয়াড়দের বিকাশে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ।সভাপতি সোহেল রানা বলেন, যুবসমাজকে মাদক থেকে দূরে রেখে সুস্থ বিনোদনের পরিবেশ তৈরি করতেই এ টুর্নামেন্টের আয়োজন।আয়োজকেরা জানান, স্থানীয় পর্যায়ে ফুটবলের প্রসার, নতুন খেলোয়াড় তৈরি এবং তরুণদের খেলাধুলায় সম্পৃক্ত করাই এ টুর্নামেন্টের উদ্দেশ্য।

প্রিন্ট করুন