প্রকাশের সময়: Monday, ২ নভেম্বর, ২০২৬ । ৩:২২ am প্রিন্ট এর তারিখঃ ,

যুবশক্তিকে ধ্বংস করতে পরিকল্পিতভাবে তরুণদের বিভিন্ন অপরাধে জড়ানোর চেষ্টা হয়েছিল—ত্রাণমন্ত্রী ‎

প্রকাশের সময়: Monday, ২ নভেম্বর, ২০২৬ । ৩:২২ am

মোঃ ইব্রাহিম সরকার, লালমনিরহাট প্রতিনিধি:
‎‎যুবশক্তিকে ধ্বংস করতে পরিকল্পিতভাবে তরুণদের বিভিন্ন অপরাধে জড়ানোর চেষ্টা হয়েছিল বলে মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।‎রোববার (১ নভেম্বর) সকালে লালমনিরহাট জেলা পরিষদ অডিটোরিয়ামে জাতীয় যুব দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, যুবশক্তি ধ্বংস হয়ে গেলে জাতি হিসেবে আমরা দুর্বল হয়ে পড়ব। যুবসমাজের একটি বড় অংশ ইতোমধ্যে মাদকাসক্ত হয়ে পড়েছে। ক্যাসিনো, অনলাইন বেটিং, জুয়া ও মাদকাসক্তি তরুণদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মো. আসাদুজ্জামান ও জেলা পরিষদের প্রশাসক এ কে এম মমিনুল হক। সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মুহা. রাশেদুল হক প্রধান। স্বাগত বক্তব্য দেন যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মো. আব্দুস সালাম শিকদার।
আলোচনা সভা শেষে প্রশিক্ষণ ও যুব সংগঠনের নিবন্ধন সনদ এবং যুব ঋণের চেক বিতরণ করা হয়। এ সময় দুজনকে ২ লাখ টাকা করে এবং পাঁচজনকে ৩০ হাজার টাকা করে মোট ৫ লাখ ৫০ হাজার টাকার ঋণ দেওয়া হয়।

প্রিন্ট করুন