প্রকাশের সময়: Sunday, ৩০ নভেম্বর, ২০২৫ । ১২:২৪ pm প্রিন্ট এর তারিখঃ ,

খালেদা জিয়ার রোগমুক্তি সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

প্রকাশের সময়: Sunday, ৩০ নভেম্বর, ২০২৫ । ১২:২৪ pm

মোঃ শাহিনুর আলম শাহিন,পাটগ্রাম(লালমনিরহাট)প্রতিনিধি
রোববার (৩০ নভেম্বর) বাদ আছর প্রেস ক্লাব পাটগ্রাম এর আয়োজনে প্রেসক্লাব হলরুম কার্যালয়ে এ দোয়া মাহফিলটি অনুষ্ঠিত হয়।প্রেসক্লাবের এর সভাপতি ইফতেখার আহমেদ এর সভাপতিত্বে দোয়া মাহফিলে উপস্থিত থেকে বক্তব্য রাখেন- পাটগ্রাম উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব শফিকার রহমান। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব ওয়ালিউর রহমান সোহেল। পৌর বিএনপির সভাপতি মোস্তফা সালাউজ্জামান ওপেল। প্রেসক্লাব পাটগ্রামের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সবুজ, যুগ্ন সাধারণ সম্পাদক সাফিউল ইসলাম সাফি, সদস্য আব্দুস সামাদ,পাটগ্রাম রিপোর্টার্স ইউনিটির যুগ্ম সাধারণ সম্পাদক নুর ইসলাম নিরাত প্রমুখ। এসময় বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া দেশের একজন প্রবীণ ও জনপ্রিয় রাজনৈতিক ব্যক্তিত্ব। তাঁর সুস্থতা শুধু রাজনৈতিক কারণেই নয়, মানবিক বিবেচনায়ও অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাঁরা আরও বলেন, জাতির যেকোনো সংকটে বেগম জিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তাই দেশের মানুষের দাবির প্রতি সম্মান দেখিয়ে তাঁর চিকিৎসার সার্বিক সুযোগ নিশ্চিত করা উচিত।দোয়া মাহফিল এসময় প্রেসক্লাব পাটগ্রাম,পাটগ্রাম রিপোর্টার্স ইউনিটি ও প্রেস ফাইভ এর সদস্যরা উপস্হিত ছিলেন। তাদের মধ্যে ছিলেন ইলেকট্রনিক মিডিয়া, অনলাইন নিউজ পোর্টাল, প্রিন্ট মিডিয়া ও স্থানীয় সংবাদকর্মীরা। সবাই মিলে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করেন এবং দেশের শান্তি, স্থিতিশীলতা ও জাতির সার্বিক মঙ্গল কামনা করেন।মাহফিল শেষে বিশেষ মোনাজাতে দেশ ও জাতির কল্যাণে, সাংবাদিক সমাজের ঐক্য এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করা হয়।

প্রিন্ট করুন