প্রকাশের সময়: Wednesday, ৪ নভেম্বর, ২০২৬ । ১:২৫ pm প্রিন্ট এর তারিখঃ ,

কৈচড় টেকনিক্যাল কলেজে বিপ্লব ও সংহতি দিবস এবং নবীনবরণ অনুষ্ঠিত

প্রকাশের সময়: Wednesday, ৪ নভেম্বর, ২০২৬ । ১:২৫ pm

আহসান হাবীব,বগুড়া জেলা প্রতিনিধি
বগুড়া সদর উপজেলার কৈচড় টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস এবং নবাগত শিক্ষার্থীদের নবীনবরণ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৪ নভেম্বর ২০২৬) আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য এবং গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোঃ রেজাউল করিম বাদশা।

অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া-৪ আসনের সংসদ সদস্য মোঃ মোশারফ হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা পরিষদের প্রশাসক এ কে এম আহসানুল তৈয়ব জাকির এবং বগুড়া জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শহিদুল
উন নবী সালাম।

কলেজের সভাপতি ও শহর সমাজসেবা কর্মকর্তা মো. নুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে পরিচালনা করেন কলেজের অধ্যক্ষ মো. রফিকুল ইসলাম।

অনুষ্ঠানে শিক্ষার্থী, শিক্ষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

প্রিন্ট করুন