প্রকাশের সময়: Thursday, ৩০ অক্টোবর, ২০২৫ । ৯:৫২ am প্রিন্ট এর তারিখঃ ,

বিপুল কর ফাঁকি রিফাত গার্মেন্টসের

প্রকাশের সময়: Thursday, ৩০ অক্টোবর, ২০২৫ । ৯:৫২ am

প্রতিবছর বিপুল পরিমাণ পৌরকর ফাঁকির অভিযোগ রয়েছে হা-মীম গ্রুপের প্রতিষ্ঠান রিফাত গার্মেন্টসের বিরুদ্ধে। আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালে নামে মাত্র কর দিতেন প্রতিষ্ঠানটির মালিক এ কে আজাদ। কিন্তু হাসিনার পতনের পর পৌর কর্তৃপক্ষ মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী নতুন করে পৌরকর ধার্য করলে ক্ষিপ্ত হন তিনি।

অভিযোগ উঠেছে, এ কে আজাদের প্রত্যাশা অনুযায়ী পৌরকর ধার্য না করায় মূল্য দিতে হয় তৎকালীন পৌর প্রশাসকের দায়িত্বে থাকা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও)। প্রভাব খাটিয়ে তাঁকে বদলি করান এ কে আজাদ।

গাজীপুরের কালীগঞ্জ পৌরসভা সূত্রে জানা গেছে, প্রতিষ্ঠানের আয়তন, কর্মচারীর সংখ্যা এবং স্থাপনার আয়তনের ওপর পৌরকর নির্ধারণ হয়। ২০১৩ সালে মিল কেনার সময় হা-মীম গ্রুপের মালিক এ কে আজাদ ছিলেন এফবিসিসিআইয়ের সভাপতি এবং শেখ হাসিনার ঘনিষ্ঠজন। ওই প্রভাবে তাঁর রিফাত গার্মেন্টসের জন্য নামমাত্র পৌর কর দিতেন আজাদ।

প্রিন্ট করুন