প্রকাশের সময়: Sunday, ৩০ নভেম্বর, ২০২৫ । ১:২৪ pm প্রিন্ট এর তারিখঃ ,

কাউনিয়ায় সোনার বাংলা শিখন বিদ্যাপীঠের শুভ উদ্বোধন

প্রকাশের সময়: Sunday, ৩০ নভেম্বর, ২০২৫ । ১:২৪ pm

জহির রায়হান কাউনিয়া (রংপুর) প্রতিনিধিঃ
কাউনিয়া থানা রোডে নব প্রতিষ্ঠিত সোনার বাংলা শিখন বিদ্যাপীঠের শুভ উদ্বোধনী অনুষ্ঠান শনিবার সকালে বিদ্যাপিঠ মাঠে অনুষ্ঠিত হয়েছে।সোনার বাংলা বিদ্যাপিঠের অধ্যক্ষ এ. আর. এম. আতাউর রহমানের সভাপতিত্বে বিদ্যাপিঠের উদ্বোধন করেন শিবরাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ নুরুল আলম।উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সমাজ সেবক সফিকুল আলম সফি, বিশেষ অতিথি ছিলেন অবসরপ্রাপ্ত মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ডা. মো. আবু জামান সরকার,উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আঞ্জুমান আরা বেগম, এ ছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।মো. মোবাশ্বারুল ইসলাম রাজু,সাপ্তাহিক প্রত্যাশার আলো পত্রিকার সম্পাদক মোঃ সারওয়ার আলম মুকুল সোনার বাংলা শিখন বিদ্যাপীঠ স্কুলের পরিচালক শহীদার রহমান, ব্যবস্থাপনা পরিচালক শাহ আলম , অধ্যক্ষ মো. ফারুক আজম, অধ্যক্ষ মো. তোফাজ্জল হোসেন, সহকারী অধ্যাপক মো. সফিকুল ইসলাম সাজু,মো. এনামুল হক,অভিভাবক শাহনাজ নাহার, আমিনুল ইসলাম রাঙ্গা প্রমুখ।বক্তারা বলেন, আধুনিক ও নৈতিক শিক্ষা বিস্তারে সোনার বাংলা শিখন বিদ্যাপীঠ ভবিষ্যতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। মানসম্মত শিক্ষা, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেম গঠনে এ বিদ্যালয়ের যাত্রা একটি আশাব্যঞ্জক উদ্যোগ বলে তারা মন্তব্য করেন।গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয় ও প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর এর আওতায় কাউনিয়া উপজেলার কয়েকজন উদ্যোগী ব্যাক্তিত্বের তত্ত্বাবধানে প্রতিষ্ঠিত এ বিদ্যালয় ইতোমধ্যে এলাকায় সাড়া ফেলেছে। প্রতিষ্ঠানের নীতিবাক্য আমরা পারি, আমরাই পারবো।এ প্রতিষ্ঠানে প্লে -গ্রুপ থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত পাঠদান চলছে। পুঁথিগত শিক্ষার পাশাপাশি রয়েছে খেলাধুলা, শরীরচর্চা, নৃত্য, সংগীত, আবৃতি, বক্তৃতা ও হাতের কাজসহ বিভিন্ন সহ-শিক্ষা কার্যক্রম।অনুষ্ঠানে জানানো হয় যে, ২০২৬ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম চলছে।

প্রিন্ট করুন