প্রকাশের সময়: Tuesday, ২ ডিসেম্বর, ২০২৫ । ১০:২০ am প্রিন্ট এর তারিখঃ ,

কাউনিয়ায় পরিবার পরিকল্পনা কর্মীদের কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন

প্রকাশের সময়: Tuesday, ২ ডিসেম্বর, ২০২৫ । ১০:২০ am

জহির রায়হান,কাউনিয়া (রংপুর) প্রতিনিধি:
রংপুরের কাউনিয়ায় পরিবার কল্যাণ সহকারী (FWA), পরিবার পরিকল্পনা পরিদর্শক (FPI) ও পরিবার কল্যাণ পরিদর্শিকা (FWV) দের নিয়োগ বিধি দ্রুত বাস্তবায়নের দাবিতে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করেছেন পরিবার পরিকল্পনা বিভাগের মাঠপর্যায়ের কর্মীরা।সোমবার (২ ডিসেম্বর) সকাল থেকে কাউনিয়া উপজেলা পরিবার পরিকল্পনা দপ্তর চত্বরে এ কর্মসূচি পালন করা হয়। কর্মসূচিতে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে নিয়োগ বিধি বাস্তবায়ন না হওয়ায় তারা বৈষম্যের শিকার হচ্ছেন। দ্রুত সংশোধিত বিধিমালা কার্যকর না হলে তারা আরও কঠোর কর্মসূচির ঘোষণা দিতে বাধ্য হবেন।এ সময় বক্তব্য রাখেন—
টেপামধুপুর ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক মোঃ শাহীনুজ্জামান,কুর্শা ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক মোঃ এনামুল হক,হারাগাছ ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক মাইদুল ইসলাম,সারাই ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক লিটন মিয়া,বালাপাড়া ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক পরিমল চন্দ্র সরকার,শহীদবাগ পরিবার পরিকল্পনা পরিদর্শক মোছাঃ মমতা খাতুন ও সারাই ইউনিয়ন পরিবার কল্যাণ সহকারী মোছাঃ সালেহা খাতুন প্রমুখ।বক্তারা বলেন, পরিবার পরিকল্পনা সেবায় মাঠ পর্যায়ে নিরলস পরিশ্রম করলেও তাদের ন্যায্য অধিকার নিশ্চিত করা হচ্ছে না। দ্রুত নিয়োগ বিধি বাস্তবায়নের মাধ্যমে বৈষম্য দূর করার দাবি জানান তারা।কর্মসূচিতে উপজেলার বিভিন্ন ইউনিয়নের পরিবার পরিকল্পনা কর্মীরা অংশগ্রহণ করেন। দাবি পূরণ না হওয়া পর্যন্ত কর্মবিরতি চলবে বলেও তারা জানান।

প্রিন্ট করুন