শাহ্ পারভেজ সংগ্রাম,গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধা জেলার নবগঠিত আহবায়ক কমিটি ও সদস্য সচিবের নির্দেশক্রমে গাইবান্ধা জেলা কমিটির সকল সদস্য ও উপজেলা আহবায়ক, যুগ্ম আহবায়ক, যুগ্ম সমন্ময়কারী ও সদস্যবন্দের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে জেলা শহরের পাবলিক লাইব্রেরী মিলনায়তনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), গাইবান্ধা জেলা শাখার আয়োজনে এই পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।সভায় কমিটির সাংগাঠনিক কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা ও দিক নির্দেশনা প্রদান করা হয়। পরিচিতি সভায় উপস্থিত ছিলেন,জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) গাইবান্ধা জেলা শাখার আহবায়ক,মাওলানা শাহ্ মাহফুজ।সদস্য সচিব, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি),রাহাদ ইবনে শহীদ। গাইবান্ধা সদর ২ আসনে এন সি পি মনোনীত প্রার্থী, জাকিউল ইসলাম সরকার স্বাধীন সহ নবনির্মিত আহ্বায়ক কমিটির অন্যান্য সদস্যরা।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন,বার সাবেক প্রতিষ্ঠাতা সদস্য,এনসিপি গাইবান্ধা জেলা এস, এ মতিন সরকার।সভায় বক্তারা বলেন,কমিটির সাংগাঠনিক কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা ও দিক নির্দেশনা প্রদান এবং ফ্যাসিস্টদের শাসনামলে অনিয়ম দুর্নীতি, হত্যাকান্ড সহ সার্বিক কথা তুলে ধরেন। তারা গাইবান্ধার পাঁচটি আসনে জাতীয় নাগরিক পার্টি দুর্গ ফিরিয়ে আনতে কাজ করার আহ্বান জানান। পরিচিতি সভায় স্থানীয় সাংবাদিক, সুধী সমাজসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেন।পরিচিতি সভা শেষে একটি মিছিল পাবলিক লাইব্রেরি মিলনায়তন থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পৌর পার্কে এসে শেষ হয়।
