প্রকাশের সময়: Wednesday, ৩ ডিসেম্বর, ২০২৫ । ৩:১২ am প্রিন্ট এর তারিখঃ ,

চাঁদপুর জেলার ফরিদগঞ্জ থানা আকস্মিক পরিদর্শন করেন পুলিশ সুপার

প্রকাশের সময়: Wednesday, ৩ ডিসেম্বর, ২০২৫ । ৩:১২ am

চাঁদপুর জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ রবিউল হাসান মহোদয় চাঁদপুর জেলার ফরিদগঞ্জ থানা আকস্মিক পরিদর্শন করেন।পুলিশ সুপার মহোদয় থানা প্রাঙ্গণে পৌঁছালে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ ফুলেল শুভেচ্ছা ও স্বাগত জানানপরিদর্শনকালে তিনি থানার সার্বিক কার্যক্রম, জনসেবা প্রদান, ফোর্সদের শৃঙ্খলা ও কল্যাণ সংক্রান্ত বিষয়াদি পর্যালোচনা করেন এবং থানা ব্যবস্থাপনা আরও উন্নত ও জনগণবান্ধব করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। পাশাপাশি তিনি থানায় রক্ষিত বিভিন্ন রেজিস্টার পরীক্ষা-নিরীক্ষা শেষে পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।এ সময় উপস্থিত ছিলেন— জনাব মোঃ লুৎফর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) ও অন্যান্য কর্মকর্তা ও ফোর্সবৃন্দ।

প্রিন্ট করুন