প্রকাশের সময়: Thursday, ৪ ডিসেম্বর, ২০২৫ । ৩:০০ am প্রিন্ট এর তারিখঃ ,

এমদাদুল হক ভরসার সমর্থনে পীরগাছায় জিয়া পরিষদের লিফলেট বিতরণ

প্রকাশের সময়: Thursday, ৪ ডিসেম্বর, ২০২৫ । ৩:০০ am

হাবিবুর রহমান হাবিব,পীরগাছা (রংপুর) প্রতিনিধি-
রংপুর-৪,পীরগাছা – কাউনিয়া আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী এমদাদুল হক ভরসার পক্ষে জিয়া পরিষদের উদ্যোগে লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বুধবার সন্ধায় উপজেলার কান্দি ইউনিয়নের বিভিন্ন গ্রাম, হাট-বাজার সহ চলাচলরত পথচারীদের হাতে লিফলেট পৌঁছে দেন সংগঠনের নেতাকর্মীরা।লিফলেট বিতরণের নেতৃত্ব দেন পীরগাছা উপজেলা জিয়া পরিষদের আহবায়ক শেখ ফরিদ ও সদস্য সচিব শফিকুল ইসলাম সোনা সহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের জিয়া পরিষদের নেতৃবৃন্দ, তরুণ স্বেচ্ছাসেবী ও স্থানীয় সমর্থকরা।এসময় উপজেলা জিয়া পরিষদের আহবায়ক শেখ ফরিদ বলেন,“জনগণের অধিকার, গণতন্ত্র পুনরুদ্ধার ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার সংগ্রামে এমদাদুল হক ভরসা একজন পরিক্ষিত ও জনপ্রিয় নেতা। ধানের শীষের বিজয় মানে সাধারণ মানুষের শক্তির বিজয়। আমরা ঘরে ঘরে গিয়ে মানুষের কাছে অনুরোধ করছি আপনাদের মহামূল্যবান ভোটটি ধানের শীষে দিন।
উপজেলা জিয়া পরিষদের সদস্য সচিব শফিকুল ইসলাম সোনা জানান,“জিয়া পরিষদ সবসময় গণমানুষের পাশে থেকেছে, ভবিষ্যতেও থাকবে। আমরা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোট চাইছি। নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার কোনো উদ্দেশ্য আমাদের নেই। শুধু চাই, মানুষ যেন স্বাধীনভাবে ভোট দিতে পারে।”তিনি আরও বলেন,“এই লিফলেট বিতরণ কর্মসূচির মাধ্যমে আমরা ভোটারদের কাছে এমদাদুল হক ভরসার উন্নয়ন ভাবনা ও জনগণের প্রতি তার অঙ্গীকার তুলে ধরছি। আমরা বিশ্বাস করি, পীরগাছার মানুষ এবার ধানের শীষকে বিপুল ভোটে বিজয়ী করবে।”লিফলেট বিতরণের সময় স্থানীয় সাধারণ মানুষ, ব্যবসায়ী, নারী-পুরুষসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষের সাথে আলাপ করে সমর্থন কামনা করেন নেতাকর্মীরা। পরে লিফলেট বিতরণ শেষে বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় দোয়া
করা হয়।

প্রিন্ট করুন