প্রকাশের সময়: Thursday, ৩০ অক্টোবর, ২০২৫ । ৯:৫৫ am প্রিন্ট এর তারিখঃ ,

বিশ্বকাপের জন্য ‘আকাশে’ ফুটবল স্টেডিয়াম বানাচ্ছে সৌদি আরব!

প্রকাশের সময়: Thursday, ৩০ অক্টোবর, ২০২৫ । ৯:৫৫ am

ফুটবল স্টেডিয়াম আকাশে বানানোর পরিকল্পনা; শুনতে অবাস্তব মনে হলেও সামাজিক মাধ্যমে সেটিই এখন আলোচনার কেন্দ্রবিন্দু। সৌদি আরবের ‘নিওম স্টেডিয়াম’ নামের এই প্রস্তাবিত ভেন্যুটি বিশ্ব ফুটবলে নতুন মাত্রা যোগ করতে পারে বলে মনে করছেন অনেকে।

এই স্টেডিয়ামটি ২০৩৪ বিশ্বকাপ আয়োজনের সৌদি আরবের প্রস্তুতি পরিকল্পনার অংশ। আগামী আট বছরে দেশটি নতুন ১১টি স্টেডিয়াম নির্মাণ করবে, সঙ্গে সংস্কার করা হবে আরও ৪টি বিদ্যমান স্টেডিয়াম।

ফিফায় জমা দেওয়া সৌদি আরবের বিড বইয়ে বলা হয়েছে, ‘নিওম স্টেডিয়াম হবে বিশ্বের সবচেয়ে অনন্য স্টেডিয়াম। মাঠ থাকবে মাটি থেকে ৩৫০ মিটার উঁচুতে, যেখানে শহরের নিজস্ব কাঠামো দিয়েই তৈরি হবে ছাদ। এটি হবে এক অনন্য অভিজ্ঞতা।’

স্টেডিয়ামটি তৈরি হবে ‘দ্য লাইন’ নামের এক ভবিষ্যতনির্ভর স্মার্ট সিটির অংশ হিসেবে। ২০২১ সালে ঘোষিত এই প্রকল্পটি একটি সরলরেখার মতো শহর—দৈর্ঘ্যে ১৭০ কিলোমিটার, প্রস্থে ২০০ মিটার এবং উচ্চতায় সর্বোচ্চ ৫০০ মিটার। শহরটিতে থাকবে না কোনো গাড়ি, রাস্তা বা কার্বন নিঃসরণ। প্রায় ৯০ লাখ মানুষকে আবাসনের লক্ষ্য নিয়েই পরিকল্পনা করা হয়েছে ‘দ্য লাইন’।

প্রিন্ট করুন