প্রকাশের সময়: Thursday, ৩০ অক্টোবর, ২০২৫ । ৯:৫৮ am প্রিন্ট এর তারিখঃ ,

শাহরুখের স্ত্রী গৌরীর রেস্তোঁরার খাবারের দাম কেমন?

প্রকাশের সময়: Thursday, ৩০ অক্টোবর, ২০২৫ । ৯:৫৮ am

বলিউডের অনেক তারকার রেস্তোঁরার ব্যবসা রয়েছে। সেই তালিকায় শাহরুখ খানের স্ত্রী গৌরী খানের রেস্তোঁরা তরী অন্যতম। মুম্বাইয়ে গেলে অনেকেই শুধু অভিনেতার বাড়ি মান্নাত নয়, গৌরীর রেস্তোঁরার সামনে গিয়েও ক্যামেরায় পোজ দেন।

গৌরীর রেস্তোরাঁ সবচেয়ে আকর্ষণী বিষয় নাকি এখানকার ভেতরের সাজ-সজ্জা। তবে সম্প্রতি রেস্তোরাঁর খাবারের দাম নিয়ে শুরু হয়েছে আলোচনা।

জানা গেছে, গৌরীর রেস্তোঁরায় নানা ধরণের কুইজিন পাওয়া যায়। নানা স্বাদের খাবার চেখে দেখা যাবে তরীতে। স্যুপ থেকে মোমো, ট্রাফল থেকে ডাম্পলিং- এই তালিকা দীর্ঘ। তবে খাবারের দামি নাকি আকাশ ছুঁইছুঁই।

সম্প্রতি এই রেস্তোঁরার খাবারের দাম প্রকাশ্যে এসেছে। জানা গেছে, রেস্তোঁরায় ভেজিটেবল স্যুপের দাম নাকি প্রায় ১০০০ টাকা। এক প্লেট ডাম্পলিংয়ের দাম নাকি প্রায় ১৫০০ টাকা। সালাদের দাম নাকি ১০০০-১৫০০ টাকার মধ্যে।

বেশ কিছু জাপানি খাবারও নাকি পাওয়া যায় এখানে। এনোকি মাশরুম টেমপুরার দাম ৬০০ টাকা। মুরগীর মাংসের পদের দাম ১০০০ টাকা।

প্রিন্ট করুন