প্রকাশের সময়: Saturday, ১৩ ডিসেম্বর, ২০২৫ । ১০:০৪ am প্রিন্ট এর তারিখঃ ,

পীরগাছায় BBH-এর উদ্যোগে অসহায় মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

প্রকাশের সময়: Saturday, ১৩ ডিসেম্বর, ২০২৫ । ১০:০৪ am

হাবিবুর রহমান হাবিব,পীরগাছা (রংপুর) প্রতিনিধি
রংপুরের পীরগাছায় কৈকুড়ি ইউনিয়নে বিশ্বব্যাপী আর্থিক পরিষেবা প্রদানকারী সংস্থা BBH-এর উদ্যোগে অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।শনিবার দুপুরে উপজেলার দক্ষিণ কৈকুড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।উক্ত অনুষ্ঠানে এমরানুল হকের সঞ্চালনায় ও বিশ্বব্যাপী আর্থিক পরিষেবা প্রদানকারী সংস্থা BBH-এর মার্কেটিং অফিসার ফেরদৌস আলমের সভাপতিত্বে সংগঠনের কার্যক্রম ও উদ্দেশ্য সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।আলোচনা শেষে ৫০টি অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে প্রয়োজনীয় নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রমে মিজানুর রহমানসহ স্থানীয় বিশ্বব্যাপী আর্থিক পরিষেবা প্রদানকারী সংস্থা BBH টিমের সদস্যরা অংশ নেন।সংগঠনের পেস্ট কালারের ইউনিফর্ম পরিহিত তরুণ সদস্যরা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে শৃঙ্খলাপূর্ণ পরিবেশে খাদ্যসামগ্রী বিতরণ করেন। অনুষ্ঠানে বিশ্বব্যাপী আর্থিক পরিষেবা প্রদানকারী সংস্থা BBH-এর মার্কেটিং অফিসার ফেরদৌস আলম জানান,সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানোই BBH-এর মূল লক্ষ্য। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।এলাকাবাসী BBH-এর এই উদ্যোগকে স্বাগত জানিয়ে মানবকল্যাণে সংগঠনটির ধারাবাহিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা জানান।এতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

প্রিন্ট করুন