প্রকাশের সময়: Sunday, ১৪ ডিসেম্বর, ২০২৫ । ৯:৪০ am প্রিন্ট এর তারিখঃ ,

আখাউড়ায় বিষ্ফোরক মামলায় আওয়ামীলীগ নেতা ইদন মিয়া গ্রেফতার!

প্রকাশের সময়: Sunday, ১৪ ডিসেম্বর, ২০২৫ । ৯:৪০ am

লায়ন রাকেশ কুমার ঘোষ, স্টাফ রিপোর্টার
আখাউড়া থানা পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘন্টায় থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় বিষ্ফোরক দ্রব্য আইনের মামলায়, আওয়ামীলীগ অঙ্গ সংগঠনের আখাউড়া দক্ষিন ইউনিয়ন যুবলীগের সভাপতি ইদন মিয়া গ্রেফতার।

ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া থানা পুলিশের বিশেষ অভিযান পরিচালনাকালে এসআই (নিরস্ত্র) মোঃ জাহেদুল কাদের, এসআই (নিরস্ত্র) সুমন কান্তি দে সঙ্গীয় ফোর্স সহ ১৪/১২/২০২৫ ইং, দুপুর অনুমান ১২.৩০ ঘটিকার সময় আখাউড়া থানা এলাকা হইতে অভিযান করিয়া আখাউড়া থানার মামলা নং-১৫/২৩৪, তাং-১২/১১/২০২৪ ইং, ধারা-১৪৩/১৪৮/৩২৩/৩২৫/৩২৬/ ৩০৭/৪৪৮/ ৩৮৪/৩৮৬/৪৩৫/৪৩৬/৪২৭/৫০৬/১১৪/৩৪ পেনাল কোড তৎসহ The Explosive Substances Act, 1908 এর 3/5/6 এর আসামী ইদন মিয়া (৬৬), পিতা- মৃত মন মিয়া, মাতা- মৃত খোদেজা বেগম, সাং- কালিকাপুর, আখাউড়া দক্ষিন ইউনিয়ন, থানা-আখাউড়া, জেলা-ব্রাহ্মণবাড়িয়া। থাকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত আসামীকে আদালতে প্রেরণ করা হয়েছে।

প্রিন্ট করুন