প্রকাশের সময়: Thursday, ৩০ অক্টোবর, ২০২৫ । ১০:০১ am প্রিন্ট এর তারিখঃ ,

হঠাৎ মঞ্চে আগুন, তবুও নাচ থামালেন না কৌশানি

প্রকাশের সময়: Thursday, ৩০ অক্টোবর, ২০২৫ । ১০:০১ am

কাজের প্রতি একাগ্রতা ও নিষ্ঠা থাকলে কোনও বাধাই আর বাধা থাকে না। যে কোনও প্রতিকূল পরিস্থিতিতেও নিজেকে স্থির রেখে মন দিয়ে নিজের কাজ করা যায়। তারই প্রমাণ করে দিলেন ভারতীয় বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেত্রী কৌশানি মুখার্জি।

সম্প্রতি একটি অনুষ্ঠানেও যোগ দেন এই নায়িকা। সেদিন অভিনেত্রীর পারফর্মেন্সের মাঝেই মঞ্চে আগুন লেগে যায়। তবে তাতে তাকে দমানো সম্ভব নয়। কারণ তার কাছে তার দর্শক সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। তাই মঞ্চে আগুন লাগা অবস্থাতেও নিজের পারফর্মেন্স বন্ধ করে দেননি অভিনেত্রী। তিনি নাচ চালিয়ে গেছেন।

প্রিন্ট করুন