প্রকাশের সময়: Tuesday, ১৬ ডিসেম্বর, ২০২৫ । ২:৪২ pm প্রিন্ট এর তারিখঃ ,

ইসলামী ছাত্রশিবির গাইবান্ধা জেলা শাখার আয়োজনে বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত

প্রকাশের সময়: Tuesday, ১৬ ডিসেম্বর, ২০২৫ । ২:৪২ pm

শাহ্ পারভেজ সংগ্রাম,গাইবান্ধা প্রতিনিধি
১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে মঙ্গলবার বিকাল ৪ টায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির গাইবান্ধা জেলা শাখা।শিবিরের স্থানীয় জেলা কার্যালয় মিলনায়তনে বিজয়ের ৫৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী গাইবান্ধা জেলা আমীর,আব্দুল করিম এবং প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন ছাত্রশিবিরের গাইবান্ধা জেলা সভাপতি মো. ফেরদৌস সরকার রুম্মান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি সৈয়দ রোকনুজ্জামান, ফয়সাল কবির রানা, শিবিরের জেলা সেক্রেটারি ইউসুফ আল কার্যাভীসহ জেলা নেতৃবৃন্দ।বক্তারা বলেন,দেশের স্বাধীনতার সার্ভভৌমত্ব রক্ষায় যুবকদেরকে ভূমিকা পালন করতে হবে, আগামীতে এদেশের দায়িত্ব যুবকদেরকেই নিতে হবে।বিজয়ের ৫৫ বছর অতিক্রম করছি কিন্তু এদেশের মানুষ এখনো ভারতীয় আধিপত্যবাদের গোলামি থেকে রক্ষা পায় নাই বরং ৫ আগস্ট ছাত্রজনতার আন্দোলনের মধ্যে দিয়ে এদেশের মানুষ নতুনভাবে বিজয়ের স্বাধ অনুভব করছে। এই শহীদদের আকাঙ্ক্ষার বাংলাদেশ বিনির্মানে আমরা প্রতিজ্ঞাবদ্ধ।

প্রিন্ট করুন