প্রকাশের সময়: Tuesday, ১৬ ডিসেম্বর, ২০২৫ । ২:৪৭ pm প্রিন্ট এর তারিখঃ ,

বগুড়ায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত

প্রকাশের সময়: Tuesday, ১৬ ডিসেম্বর, ২০২৫ । ২:৪৭ pm

মোঃ মোসাদ্দেক হোসেন জিহাদ,নন্দীগ্রাম বগুড়া প্রতিনিধিঃ
বগুড়ায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে শহীদদের প্রতি বিনম্রশ্রদ্ধা জানিয়ে পুস্পস্তবক অপর্ণ করা হয়।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সূর্যোদয়ের সাথে সাথে বগুড়া জিলা স্কুল মাঠে ৩১ বার তোপধ্বনীর মধ্যে দিয়ে মহান বিজয় দিবসটির শুভ সূচনা করা হয়। এরপর বগুড়া শহরের মুক্তির ফুলবাড়ি স্মৃতিফলকে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জেলা বিএনপি ও সহযোগী সংগঠন, বগুড়া প্রেসক্লাব,সাংবাদিক বৃন্দসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসহ নানা শ্রেণিপেশার মানুষ এ শ্রদ্ধা নিবেদন করেন।
প্রথমে জেলা প্রশাসন পুস্পস্তবক অর্পণ করে। এ সময় উপস্থিত ছিলেন-জেলা প্রশাসক মোঃ তৌফিকুর রহমান, স্থানীয় সরকারের উপ-পরিচালক রাজিয়া সুলতানা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মেজবাউল করিম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) পি. এম. ইমরুল কায়েস, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সালমা আক্তার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুল ওয়াজেদ প্রমুখ।
জেলা পুলিশের পক্ষ থেকে পুস্পস্তবক অর্পণ করেন পুলিশ সুপার মোঃ শাহাদাত হোসেনসহ অন্যান্য কর্তকর্তারা। এরপর হাইওয়ে পুলিশ, পিবিআই পুলিশসহ আইন-শৃঙ্খলাবাহিনীর অন্যান্য কর্মকর্তাগণ পুস্পস্তবক অর্পণ করেন।
এদিকে বগুড়া জেলা বিএনপি এদিন সকালে মুক্তির ফুলবাড়ি স্মৃতিফলকে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুস্পস্তবক অর্পণ করেন। এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আলী আজগর তালুকদার হেনা, জয়নাল আবেদীন চাঁন, বিএনপি নেতা এ্যাডভোকেট সাইফুল ইসলাম, জেলা বিএনপির সহ-সভাপতি এম আর ইসলাম স্বাধীন, মাফতুন আহম্মেদ খান রুবেল, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ তাহা উদ্দিন নাইন, সাংগঠনিক সম্পাদক সহিদ উন-নবী সালামসহ অনেকে। এছাড়া জেলা যুবদল, স্বেচ্ছাসেবকদল, ছাত্রদল, জিয়া সাংস্কৃতিক সংগঠন( জিসাস), বাংলাদেশ জাতীয়তাবাদি মুক্তি যোদ্ধা ও মুক্তি যোদ্ধা প্রজন্ম দল বগুড়া জেলা শাখা, মহিলা দল, শ্রমিকদল, তাঁতীদল, মৎসজীবী দল ও জেলা জাসাসসহ অন্যান্য সহযোগি সংগঠন পুস্পস্তব অর্পণ করে।
একই সময়ে পুষ্পস্তবক অর্পণ করে বগুড়া প্রেসক্লাবের সভাপতি রেজাউল হাসান রানু,সাধারণ সম্পাদক কালাম আজাদ,
দিবসটি উপলক্ষে সকাল ৮টায় বগুড়া শহীদ চান্দু ষ্টেডিয়ামে জেলা প্রশাসক কর্তৃক আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন, শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের সমাবেশ, সালাম গ্রহন, কুচকাওযাজ ও ডিসপ্লে প্রদর্শন করা হয়। এরপর বেলা ১২ টায় বীর মুক্তিযোদ্ধা আমিনুল হক দুলাল অডিটোরিয়ামে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংর্ধনা প্রদান করা হয়। এছাড়াও দিবসটিকে ঘিরে প্রীতি ফুটবল প্রতিযোগিতা, তিন দিনব্যাপি বিজয়মেলা (চারু, কারু ও স্থানীয়ভাবে উৎপাদিত শিল্প পন্যের) আয়োজন এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

প্রিন্ট করুন