প্রকাশের সময়: Sunday, ২১ ডিসেম্বর, ২০২৫ । ৪:৩১ am প্রিন্ট এর তারিখঃ ,

আখাউড়া থানার নবাগত ওসিকে মফস্বল সাংবাদিক ফোরামের ফুলেল শুভেচ্ছা

প্রকাশের সময়: Sunday, ২১ ডিসেম্বর, ২০২৫ । ৪:৩১ am

লায়ন রাকেশ কুমার ঘোষ, স্টাফ রিপোর্টার
​ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থানায় সদ্য যোগদানকৃত অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জাবেদ উল ইসলাম-কে ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) আখাউড়া শাখার নেতৃবৃন্দ।শনিবার (২০ ডিসেম্বর) সন্ধ্যায় আখাউড়া থানা কার্যালয়ে নবাগত ওসির সাথে সৌজন্য সাক্ষাৎ করে সংগঠনের নেতৃবৃন্দ তাকে ফুল দিয়ে বরণ করে নেন।শুভেচ্ছা বিনিময়কালে উপস্থিত ছিলেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম আখাউড়া শাখার সম্মানিত সভাপতি কবি আফজাল খান শিমুল ও সাধারণ সম্পাদক শেখ মনির হোসেন নিজাম। ​এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক লায়ন রাকেশ কুমার ঘোষ, সাংগঠনিক সম্পাদক মো: শাহাবুদ্দিন আহমেদ, দপ্তর সম্পাদক মো: বাবলু এবং সদস্য ওমর সানী ভূইয়া।সাক্ষাৎকালে সাংবাদিক নেতৃবৃন্দ নবাগত অফিসার ইনচার্জের সাথে উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংক্ষিপ্ত মতবিনিময় করেন। বিএমএসএফ নেতৃবৃন্দ বলেন, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং এলাকার অপরাধ দমনে সাংবাদিকরা পুলিশ প্রশাসনকে সব সময় তথ্য দিয়ে সহযোগিতা করবে।নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জাবেদ উল ইসলাম সাংবাদিকদের এই আন্তরিকতায় ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, “পুলিশ ও সাংবাদিক জনস্বার্থেই কাজ করে। আখাউড়া উপজেলার অপরাধ দমন ও শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে আমি সাংবাদিকদের সহযোগিতা কামনা করছি।” থানায় সাধারণ মানুষের আইনি সেবা নিশ্চিত করতে তিনি সকলের দোয়া ও সহযোগিতা চান।

প্রিন্ট করুন