প্রকাশের সময়: Tuesday, ২৩ ডিসেম্বর, ২০২৫ । ৩:৩৬ pm প্রিন্ট এর তারিখঃ ,

কাউনিয়ায় আওয়ামী লীগ,কৃষক লীগ ও ছাত্রলীগ সহ তিন নেতা গ্রেফতার 

প্রকাশের সময়: Tuesday, ২৩ ডিসেম্বর, ২০২৫ । ৩:৩৬ pm

জহির রায়হান কাউনিয়া(রংপুর)প্রতিনিধি
কাউনিয়ায় আওয়ামী লীগ, কৃষক লীগ ও ছাত্র লীগসহ ৩ নেতা কে গ্রেফতার করেছে পুলিশ।থানা সূত্রে জানাগেছে সারাদেশে ডেভিল হান্ট অপারেশনের আওতায় সোমবার রাত আটটার দিকে উপজেলা কৃষক লীগের সহ-সভাপতি ও বালাপাড়া ইউনিয়নের ১নং ওয়ার্ড কৃষক লীগের সভাপতি ও হরিশ্বর গ্রামের মৃত্যু নূরুল হকের পুত্র মন্তাজ আলী (৪৬) কে তকিপল বাজার থেকে,বালাপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের ৮নং ওয়ার্ড সভাপতি শিবু গ্রামের মৃত্যু আব্দুল করিমের পুত্র আবুল হাসেম(৪৬) ও হারাগাছ ইউনিয়ন ছাত্র লীগের ১নং ওয়ার্ড সভাপতি নাজিরদহ গ্রামের নুর মোহাম্মদের পুত্র জাহিদ হোসেন (১৯)কে নিজ বাড়ি থেকে সোমবার সন্ধ্যার দিকে পুলিশ গ্রেফতার করে।কাউনিয়া থানা অফিসার ইনচার্জ ওসি নজমুল হক বলেন গ্রেফতারকৃত আসামি কে আদালতে সোপর্দ করা হয়েছে।

প্রিন্ট করুন